Sunday, March 22, 2026

গ্যাংটকে পুলিশের নির্দেশ গাড়ি চালকদের রাখতে হবে মোটা চেনের শিকল!

Date:

Share post:

একেই শীতের মরসুম, গ্যাংটকে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পর্যটকদের ঘোরানোর সময় গাড়িতে অবশ্যই রাখতে হবে মোটা চেনের শিকল। রাস্তায় বরফ জমে গেলে গাড়ি চলাচলে যাতে কোনও অসুবিধা না হয় সে কারণে চাকার সঙ্গে শিকল বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বরফ সরানোর জন্য গাড়িতে বেলচা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ। এবার সিকিমের গাড়ি চালকদের জন্য কড়া নির্দেশিকা জারি করল গ্যাংটক পুলিশ।

মাঝ রাস্তায় গাড়ি আটকে যাওয়া থেকে শুরু করে একাধিক দুর্ঘটনার খবরও সামনে আসে। কিন্তু শীতকালে দুর্ঘটনার প্রবণতা কয়েকগুণ বেড়ে যায়। তুষারপাতের জেরে বন্ধ হয়ে পড়ে একাধিক রাস্তা। বছর শেষে সিকিমে উপচে পড়া ভিড়। সবসময় ভারতীয় সেনার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় না। গ্যাংটক হোক বা জুলুক, জিরো পয়েন্ট হোক বা বাবা মন্দির সব জায়গাতেই একই ছবি। এমন আবহে আনন্দ করতে এসে যাতে পর্যটকদের কোনও সমস্যা না হয় সে বিষয়ে নজর পুলিশের।

পর্যটকদের ঘোরানোর জন্য সমস্ত গাড়িকে সকাল সাড়ে ১০টার আগে তিন মাইল চেক পোস্ট অতিক্রম করতেই হবে। এছাড়া বিকেল ৫টার মধ্যে সব গাড়িকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি গাড়িগুলি নাথু লার দিকে কখন যাচ্ছে, কখন ফিরছে, সেই নিয়মেও কড়াকড়ি করা হচ্ছে।

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...