Friday, June 19, 2026

সিঙ্গুর আন্দোলনের ঐতিহ্যে আঘাত! রেল অবরোধ করে প্রতিবাদ মন্ত্রীর

Date:

Share post:

রেলের চাপিয়ে দেওয়া নিয়ম কোনওভাবেই মানবে না আন্দোলনের ভূমি সিঙ্গুর (Singur)। বছরের প্রথম দিন সিঙ্গুর আন্দোলনকে সম্মান জানিয়ে যে লোকাল ট্রেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চালু করেছিলেন, তা তুলে নেওয়ার প্রতিবাদে উত্তাল হল সিঙ্গুর। রেল অবরোধের জেরে হাওড়া থেকে রওনা দেওয়া পরিবর্তিত সিঙ্গুর লোকালটি ফিরে যেতে বাধ্য হল হাওড়াতেই। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) নেতৃত্বে স্থানীয় মানুষ বছরের প্রথম দিন অধিকার রক্ষার লড়াইতে বাধ্য হলেন রেল অবরোধের পথে নামতে।

সিঙ্গুর আন্দোলনের ইতিহাসকে তুলে ধরতে এক জোড়া লোকাল ট্রেন (local train) চালু করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন লোকাল (Andolon local) নামের দুটি লোকাল ট্রেন ২০০৯ সাল থেকে সিঙ্গুর লোকাল স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তা পায়। প্রায় ৫২টি গ্রামের মানুষ এই লোকাল দুটির ভরসায় যাতায়াত করেন। অথচ রেলের স্বেচ্ছাচারী সিদ্ধান্তে এবার উঠে যাচ্ছে এই দুই লোকাল।

রেলের সিদ্ধান্ত সিঙ্গুর (Singur) লোকালগুলির একটি হরিপাল (Haripal) পর্যন্ত ও অন্যটি তারকেশ্বর (Tarakeswar) পর্যন্ত বাড়ানো হবে। নতুন বছরের প্রথম দিন থেকে এই পথ কার্যকর হবে। তারই প্রতিবাদে মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন মন্ত্রী বেচারাম মান্না।

সেই মতো বিপুল সংখ্যক সিঙ্গুরবাসী বুধবার সকালে সিঙ্গুর স্টেশনে ওই লোকাল আটকায়। ১ নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী ও স্থানীয় বাসিন্দারা। উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না। বিক্ষোভের জেরে তারকেশ্বরের (Tarakeswar) দিকে যাওয়ার বদলে সিঙ্গুর স্টেশন থেকে ফের হাওড়াতেই ফিরে যায় এই লোকাল ট্রেন।

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...