Thursday, March 26, 2026

আলুর দাম নিয়ে বেটিং! বেচারামের অভিযোগের প্রেক্ষিতে চক্র ভাঙার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও রাজ্যে উৎপাদিত আলু বাইরে যাচ্ছে। এই বিষয়ে নবান্নের বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি বাজারে কেজি প্রতি আলুর দাম ৪০ টাকা ছুঁয়েছিল। এরপরই আলুর কালোবাজারি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। বাজারে নজরদারির জন্য টাস্ক ফোর্সকেও নির্দেশও দেন। তারপরেও আলু বাইরে যাচ্ছে বলে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে আলুর দাম নিয়ে বেচারাম মান্নার (Becharam Manna) বেটিং-এর অভিযোগ খতিয়ে দেখে চক্র ভাঙার নির্দেশ রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন প্রশাসনিক বৈঠকে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না অভিযোগ করেন, “ক্রিকেটে যেমন বেটিং চলে, তেমন আলুতেও (Potato) একটা সিস্টেম আছে। এটাকে হোর্ডিং মার্কেট বলে। এরা মূলত কলকাতার দিকে যে আলুগুলে আসে সেই মার্কেটে এই কালোবাজারি করে। বর্ধমানের মেমারি, কালনার বুলবুলি তলা, গুগলির বুনচি, ভান্ডারিহাটি, তারকেশ্বর এলাকা থেকে এটা করা হয়। এরা মনোপলি রেট ঠিক করে। কালকে আলুর রেট কী হবে তারা আজ সন্ধেয় বসে ঠিক করে।”

অভিযোগ শুরু মুখ্যমন্ত্রী জানতে চান, এই চক্রে কারা রয়েছে? বেচারাম জানান, “ডিজি এবং মুখ্যসচিবকে তালিকা দিয়েছেন। ব্যবস্থা নিলে এই চক্র বন্ধ হয়ে যাবে।” ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “চক্র সরকার চালাবে না সরকার সরকার চালাবে?” মমতা বলেন, “বাজারে নতুন আলু উঠছে। এখনই অনেকে বলবে, কোল্ড স্টোরেজের আলু (Potato) বের করে দিন। আমি জানি, মেদিনীপুর ও গড়বেতার কিছু ব্যবসায়ী এই অসাধু চক্রের সঙ্গে জড়িত রয়েছে। তাঁদের ধরুন, ব্যবস্থা নিন।” এরপরই ডিজি এবং মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভ্যানিশ কুমার প্রতিদিন নির্লজ্জতার নতুন নতুন নজির গড়ছেন: কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের

রাজ্যে ভোটের কাজে পাঠানো চার সাধারণ পর্যবেক্ষককে নিয়ে চুড়ান্ত ক্ষোভ তৃণমূলের (TMC)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য...

ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের

বাংলায় বিজেপি (BJP) যে আসলে গুন্ডারাজ চালাতে চাইছে তার ফের প্রমাণ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোদি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...