Tuesday, April 7, 2026

সিডনি টেস্টের আগে দল নিয়ে বড় আপডেট গম্ভীরের, শেষ হতে চলেছে কি বিরাট-রোহিতের টেস্ট কেরিয়ার ?

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। সিডনিতে হবে এই টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির এই টেস্ট গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে। কারণ সিরিজে ২-১ এ পিছিয়ে রোহিত শর্মার দল। এই টেস্ট জিততে সমতা ফেরাতে পারবে টিম ইন্ডিয়া। তবে তার আগে বড় আপডেট দিলেন কোচ গৌতম গম্ভীর। সিডনি টেস্টের সাংবাদিক সম্মেলনে এসে পালাবদলের কথা বললেন তিনি।

বৃহস্পতিবার ভারতীয় দলের অনুশলীন দেখে মনে করা হচ্ছে পঞ্চম টেস্টে না খেলতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। আর তারপরই পালাবদলের ইঙ্গিত দিলেন গম্ভীর। আর এই কথা শুনে মনে করা হচ্ছে টেস্ট ক্রিকেটে হয়ত শেষ হতে চলেছে রোহিতের জীবন থেকে। এদিন গম্ভীর বলেন, “একটা কথা পরিষ্কার করে দিতে চাই, যত দিন সাজঘরে সৎ মানুষেরা রয়েছে তত দিন ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতে থাকবে। যে কোনও পালাবদলের ক্ষেত্রেই সততা গুরুত্বপূর্ণ। সিনিয়রদের বিদায় জানিয়ে তরুণদের দলে আনার মধ্যেই বিষয়টা আটকে নেই। কীভাবে পারফরম্যান্স দিয়ে সাজঘর ঐক্যবদ্ধ রাখতে হয় সেটাও দেখতে হবে।“

এখানেই না থেমে গম্ভীর আরও বলেন, “ শুধু সাপোর্ট স্টাফ নয়, সাংবাদিকদেরও পালাবদলে ভূমিকা নিতে হবে। শুধু সমালোচনা করলে চলবে না। কীভাবে তারা সমস্যা থেকে বেরোবে সেটাও দেখতে হবে। পালাবদল শুধু আমাদের নয়, গোটা দেশের হয়। ভারতীয় ক্রিকেট একটা উত্তেজক সময়ের সামনে দাঁড়িয়ে। কিছু তরুণ জোরে বোলার দলে এসেছে। ব্যাটারেরা এসেছে এবং ভাল খেলেছে। যশস্বী জয়সওয়াল, নীতীশ রেড্ডি বা ওয়াশিংটন সুন্দরকে দেখুন। তা হলেই বুঝবেন। আকাশ দীপও ভাল খেলেছে।“

আর গম্ভীরের এই কথাই মনে করা হচ্ছে পালাবদল বলতে বিরাট কোহলি-রোহিত শর্মার কথাই উল্লেখ করেছেন গম্ভীর। কারণ চলতি বর্ডার-গাভাস্কড় ট্রফিতে একেইবারেই ফর্মে নেই রোহিত। ব্যাট হাতে ব্যর্থ তিনি। অপরদিকে পারথ টেস্টে শতরান করলেও , ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্নে রান পাননি বিরাট।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ 

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...