Thursday, March 26, 2026

মেঘের উপর মানুষ? বিমানের জানলা থেকে ক্যামেরাবন্দি ‘ভিনগ্রহী’রা!

Date:

Share post:

পৃথিবীর বাইরে সত্যিই কি আছে অন্য কোনও জগত? মহাকাশে বহাল তবিয়তে ভিনগ্রহীদের বাস? কেমন দেখতে তাদের? কল্পবিজ্ঞানের কল্পনা থেকে বিজ্ঞানের কৌতূহলের মাঝেই এবার বিস্ময়কর ঘটনা। মেঘের উপরে দাঁড়িয়ে মানুষ (human like structure above cloud)!অবাক লাগছে তো? অথচ এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মধ্যগগনে মেঘের উপর দাঁড়িয়ে রয়েছেন দুজন ‘মানুষ’ নড়াচড়া করছেন (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

একটি বাণিজ্যিক বিমানের জানলার ভিতর থেকে বাইরের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন এক যাত্রী। সেখানে আচমকাই মেঘের উপরে মানুষের মতো দুটি অবয়ব দেখা গেছে। তাদের নীচে ছায়াও দেখা যাচ্ছিল। কিন্তু কোনও মানুষের পক্ষে কোনও অবস্থাতেই ওখানে ঐভাবে থাকা সম্ভব নয়। তাহলে কাদের দেখা গেছে? ক্রমশ জোরাল হচ্ছে ‘ভিনগ্রহী’ তত্ত্ব। ভাইরাল ভিডিওটি মায়রা মুর নামে এক মহিলার এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ঠিক কোথায়এই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে তা স্পষ্ট নয়। নেটাগরিকদের একাংশের দাবি মেঘের অবস্থানের কারণে দৃষ্টিভ্রম তৈরি হয়েছে। আবার অনেকের অনুমান, শিল্পাঞ্চলের গ্যাস থেকে মেঘে ওই ধরনের আকৃতি তৈরি হয়েছে। তবে নেটব্যবহারকারীদের বেশিরভাগই মনে করছেন সত্যিই হয়তো ‘ভিনগ্রহী’রাই ক্যামেরাবন্দি হয়েছেন।

Related articles

IPL: শোকের আবহে আড়ম্বরহীন বোধন, ফাইনালের দিন জমকালো আয়োজন

আড়ম্বরহীন বোধন আইপিএলের(IPL)। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের বদলে শোক ও শ্রদ্ধার পরিবেশেই শুরু হচ্ছে আইপিএলের। গত বছরে চিনাস্বামীতে (Chinaswami) মর্মান্তিক...

পদ্মায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪! চলছে উদ্ধারকাজ

বাংলাদেশে (Bangladesh) পদ্মা নদীতে (Padma river) ভয়াবহ দুর্ঘটনা! ফেরিতে ওঠার আগেই নদীতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনার জেরে...

খারাপ আবহাওয়ার জের, অবতরণ করতে না পেরে কলকাতার আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের

তুমুল বৃষ্টি। খারাপ আবহাওয়া। কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমানের। বৃহস্পতিবার, ৩টে ৩৯ মিনিটে...

একদিনে ৭২ কোটি ভিউ! ‘স্পাইডার ম্যান’ ট্রেলার প্রকাশ্যে আসতেই তুঙ্গে মার্ভেল ভক্তদের উন্মাদনা

পুরোনো সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র (Spider-Man: Brand New Day)। টম হল্যান্ড (actor...