Saturday, March 14, 2026

শুরু হয়ে গেল কাউন্ট ডাউন, পড়ে গেল JSW-সিমেন্ট CSJC মিডিয়া ফুটবলের ঢাকে কাঠি

Date:

Share post:

বৃহস্পতিবার পড়ে গেল জেএসডব্লিউ সিমেন্ট-সিএসজেসি মিডিয়া ফুটবলের ঢাকে কাঠি। এ দিন বিকেলে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব (সিএসজেসির) ক্লাব তাঁবুতে হয়ে গেল মিডিয়া ফুটবলের লটারি। প্রিন্ট-ইলেকট্রনিক এবং ওয়েব মিলিয়ে বহু টিম অংশ নিয়েছে। আগামি ৫ এবং ৬ জানুয়ারি দুদিন ধরে ক্লাবের মাঠে হবে এই টুর্নামেন্ট। ম্যাচের দু’দিনই মাঠে উপস্থিত থাকবেন তারকা খেলোয়াড়রা।

টুর্নামেন্টে কোন দলের সঙ্গে কোন দলের হবে ম্যাচ তা নিয়ে , বৃহস্পতিবার লটারি। লটারি করেন অর্জুন ফুটবলার শান্তি মল্লিক। ছিলেন ফিফা রেফারি চিত্তদাস মজুমদার। টুর্নামেন্টের যাবতীয় নিয়ম কানুন সম্পর্কেও জানিয়ে দেওয়া হয় এদিন।

এই টুর্নামেন্ট নিয়ে শান্তি মল্লিক বলেন, “কাজের প্রবল চাপের মধ্যেও ক্রীড়া সাংবাদিকদের যে ভাবে ফুটবল খেলার জন্য আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখছি, হয়তো এখান থেকেই কয়েক জন ভালো ফুটবলারকে পেয়ে যাব আমরা।“

আরও পড়ুন- আগামিকাল সিডনিতে হাইভোল্টেজ ম্যাচ, পঞ্চম টেস্টে কি রয়েছে বৃষ্টির পূর্বাভাস ? রইল আপডেট

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...