Friday, April 3, 2026

পাঁঠার জন্মদিনে বেলুন-কেক, সঙ্গে ভুরিভোজ!

Date:

Share post:

জন্মদিন পাত পেড়ে ভাত বা লুচির সঙ্গে পাঁঠার মাংস খাওয়াটা একটা রেওয়াজ। কিন্তু সেই পাঁঠারই যদি জন্মদিন পালন হয়! তাহলে মেনু কী হবে? সেটার সাক্ষী থাকলেন চুঁচুড়া বুনোকালিতলা বালিপুকুর ধারের বাসিন্দারা। রীতিমতো কেক কেটে পংক্তি ভোজে পালন করা হল পোষ্য ছাগল (Goat) ‘রাজা’র জন্মদিন।

এত আয়োজন কেন জানতে হলে পিছিয়ে যেতে হবে একটি বছর। ২০২৪-এর ২ জানুয়ারি না কি বলি প্রদত্ত একটি ছাগল (Goat) বালিপুকুর ধারের বাসিন্দা বাবলু ওঁরাও-এর বাড়িতে চলে আসে। বাবলুর বন্ধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বয়ান অনুযায়ী, শীতের রাতে বাড়িতে আসা ছাগলটিকে নিঃসন্তান বাবলু সন্তান স্নেহে পালন করছেন। সেই আগমনের এক বছর পূর্তিতেই এই জন্মদিন পালন। প্রসেনজিতে কথায়, সঞ্জীব ঘোষ, রতন পাশোয়ান-সহ অন্যান্য বন্ধুরা মিলে ঠিক করেন অনেকেই তো কুকুর (Dog), বিড়ালের (Cat) মতো পোষ্যের জন্মদিন পালন করেন। তাঁরা যদি বাবলুর পোষ্য ‘রাজা’কে পাওয়ার দিন তার জন্মদিন হিসেবে পালন করে কেমন হয়! নতুন বছরে একটু আনন্দ, খাওয়াদাওয়া করা যাবে। সেই মতো হয় সব আয়োজন। বেলুন, আলো দিয়ে সাজানো হয় বাড়ি। রাজাকে নতুন পোশাক পরানো হয়। মাথায় বার্থ ডে ক্যাপ পরে কেক কেটে হয় জন্মদিন পালন।

পাঁঠার জন্মদিনে অবশ্য মেনুতে পাঁঠার মাংস ছিল না। শ-দেড়েক অতিথিকে পাত পেড়ে খাওয়ানো হয়, ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। জীবনে আনন্দে থাকাটাই সব- মত বাবলু-প্রসেনজিৎদের। পেশায় তাঁরা প্রায় সকলেই দিনমজুর।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...