Sunday, March 29, 2026

দিদিকে যাঁরা বাজে বলেন তাঁদের বিরুদ্ধে নিজেই স্লোগান তুলব: সাফ জানালেন কল্যাণ

Date:

Share post:

দলনেত্রীর সম্পর্কে যাঁরা কুকথা বলেন, তিনি শিল্পী হলেও তাঁদের বিরুদ্ধে স্লোগান তুলবেন। কুৎসাকারী শিল্পীদের তৃণমূলের মঞ্চে না ডাকার মতকে সমর্থন জানিয়ে মন্তব্য দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)।
আরও খবর: বাদের তালিকা পেয়েছি, নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত: জানালেন ব্রাত্য

বৃহস্পতিবার, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, “যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতাও রয়েছে। এটাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়।” এর উত্তরে শুক্রবার কুণাল (Kunal Ghosh) বলেন, ”প্রতিবাদী আর প্রতিবাদের নামে অসভ্যতা এক করে দেখানো হচ্ছে। প্রতিবাদের অধিকার সবার আছে। যাঁরা প্রতিবাদ করেছেন নিশ্চয়ই প্রতিবাদ করবেন। কিন্তু প্রতিবাদের নামে যাঁরা মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছেন, কখনও অমুকের গালে গালে জুতো মারো তালে তালে বলেছেন- এই কয়েকজনকে বলেছি তৃণমূল পরিচালিত অনুষ্ঠানে ডাকা যাবে না।”

কুণালের কথা রেশ টেনে কল্যাণ (Kalyan Banerjee) বলেন, “দিদির সম্বন্ধে যাঁরা বাজেবাজে কথা বলেছেন, তাঁরা আমার সংসদীয় ক্ষেত্রে এলে আমি নিজেই স্লোগান তুলব। ওদেরই শুধু অধিকার আছে? ওরা তো শুধু দিদি নয়, যাঁরা ওদের সঙ্গে হাঁটেননি তাঁদের সম্বন্ধেও বলেছে। এতদিন জানতাম, কাক কাকের মাংস খায় না। এখন দেখি এরা তাও খায়।”

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...