Saturday, April 4, 2026

বাজি কারখানায় রাসায়নিক মিশ্রণে বিস্ফোরণ, বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

তামিলনাড়ুতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে ভেঙে গুঁড়িয়ে গেল পাকা বাড়ি। এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। আহত প্রায় ১৫ জন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে অনুমান, বাজির রাসায়নিক মেশানোর সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে। ঘটনায় বিরুদ্ধনগর এলাকায় ঘটনা ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের।

দীপাবলির আগে তামিলনাড়ুর বাজি তৈরির একটি বড় কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেপ্টেম্বরে সালেমে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। এরপরেও বিরুদ্ধনগরে বাজি কারখানায় আগুন লাগার ঘটনায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছিল। সেই বিরুদ্ধনগরেই শনিবার সকালে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় চারটি পাকা ঘর ভেঙে গিয়েছে বলে দাবি পুলিশের।

তামিলনাড়ুতে নির্দিষ্ট এলাকায় বাজি কারখানা সরকারি স্বীকৃতিতে বাজি তৈরি করা হয়। শনিবারের ঘটনায় তদন্তে নেমেছে তামিলনাড়ুর সালেম পুলিশ। প্রাথমিক অনুমান রাসায়নিক মিশ্রণের সময় অসতর্কতা থেকে বিস্ফোরণ হতে পারে। সেই সঙ্গে শর্ট সার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...