Wednesday, June 24, 2026

বিসর্জনের শোভাযাত্রায় বচসা, মুর্শিদাবাদের নওদায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

Date:

Share post:

মালদহে গুলিবিদ্ধ হয়ে তৃণমূল নেতার খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গুলিবিদ্ধ আরেক তৃণমূল (TMC) কর্মী। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের (Murshidabad) নওদা। অভিযোগ, বিসর্জনের শোভাযাত্রা থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চলে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে তারা মায়ের বিসর্জন উপলক্ষ্যে নওদায় একটি শোভাযাত্রা বের হয়। সে সময় একটি অনুষ্ঠান শেষ করে সেখান থেকে ফিরছিলেন তৃণমূল (TMC) কর্মীরা। অভিযোগ, শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে আচমকা বচসা বাধে তৃণমূল কর্মীদের। সে সময় কয়েকজন দুষ্কৃতী গুলি চালাতে শুরু করলে ওই যুবকের গলায় লাগে। আক্রান্ত যুবকের নাম রিন্টু বিশ্বাস। তিনি নওদা থানার সর্বাঙ্গপুর গ্রামের বাসিন্দা। তাঁকে তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে অশান্তির সূত্রপাত তা স্পষ্ট করে জানায়নি পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শোভাযাত্রা যাওয়া নিয়েই দু’পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। পরে পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...