Friday, April 3, 2026

ছত্তিশগড়ের জঙ্গলে গুলির লড়াই, ৪ মাওবাদী নিধনে মৃত্যু এক পুলিশ কর্মীর

Date:

Share post:

মাওবাদী কার্যকলাপ দমনের বিশেষ বাহিনী তৈরি করে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র সহ মাও অধ্যুষিত রাজ্যগুলিতে দীর্ঘদিন ধরে অভিযান চালানো হচ্ছে। ছত্তিশগড়ের অবুঝমাড়ে (Abujhmad) শনিবার থেকে শুরু হওয়া গুলির লড়াইতে মৃত্যু হল চার মাওবাদীর। তবে প্রাণ গিয়েছে ডিস্ট্রিক্ট রিসার্ভ গার্ডের (DRG) এক হেড কনস্টেবলের। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র।

ছত্রিশগড়ের (Chhattisgarh) অবুঝমাড় মাওবাদীদের শক্ত খাঁটি হিসেবেই পরিচিত। শনিবার সেখানে ডিআরজি (DRG) এবং এসটিএফের (STF) যৌথবাহিনী অভিযান চালায়। শনিবার সন্ধ্যা থেকে চলা অভিযান রবিবার ভোররাত পর্যন্ত চলে। সকালে চার মাওবাদীর দেহ উদ্ধার হয়। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে একে-৪৭ (AK-47), এসেলারের (SLR) মতো স্বয়ংক্রিয় বন্দুক, কার্তুজ। তবে সান্নু কুমার নামে এক পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে।

সম্প্রতি ছত্তিশগড়ের মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেয়েছে ডিআরজি (DRG) ও এসটিএফের (STF) যৌথ বাহিনী। প্রথম শ্রেণীর মাওবাদী নেতাদের নিধন, সহ আত্মসমর্পণ করেছে বেশ কিছু মাওবাদী জঙ্গি। যদিও এরপরে ফের পুলিশ ও যৌথ বাহিনীর উপর আক্রমণ করতে পিছপা হয়নি মাওবাদীরা। তবে যৌথবাহিনীর তরফ থেকেও পাল্টা আঘাত করা হয়েছে। এরকমই পরিকল্পিত শনিবারের আক্রমণে সাফল্য যৌথ বাহিনীর।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...