Saturday, June 27, 2026

উপস্থিতি ১৫৭৮৫, চতুর্থ দিনে নয়া রেকর্ড সেবাশ্রয়ে

Date:

Share post:

রাজনীতি শুধু ক্ষমতা দখলের নয়, রাজনীতি হল সেবার প্রতিশ্রুতিও। প্রতি পদক্ষেপে তার প্রমাণ রাখছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। উন্নত স্বাস্থ্য পরিষেবার নিদর্শন রেখে তিনদিনে প্রায় ২৪ হাজার মানুষকে পরিষেবা দিয়েছেন সেবাশ্রয়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রবিবার ফের নতুন রেকর্ড তৈরি করল সেবাশ্রয়।

তৃতীয় দিনে স্বাস্থ্য পরীক্ষার সংখ্যা এক লাফে দ্বিগুণ হয়েছিল। সেই ধারা বজায় রেখে রবিবার চতুর্থ দিনেও বিগত দিনের তুলনায় বাড়ল পরিষেবা প্রদানের সংখ্যা। এদিন ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার ৪১টি শিবিরে উপস্থিতি ছিল ১৫,৭৮৫ জনের। ৮,৪৬৭ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়। ওষুধ বিতরণ করা হয় ৮,১০৮ জনকে। ৩৬০ জনকে রেফার করা হয়েছে হাসপাতালে।

প্রথম চার দিনের উপস্থিতির সংখ্যায় নজর রাখলেই বোঝা যাবে উত্তরোত্তর বাড়ছে পরিষেবা। প্রথম তিন দিনে উপস্থিতি ছিল যথাক্রমে ৫৬৮৯, ৬৯৪৫ ও ১১৩৮৮ জন। স্বাস্থ্য পরীক্ষা হয় যথাক্রমে ৩৩৪০, ৪৩১২ ও ৭০৫৩ জনের। ওষুধ বিতরণ করা হয় ২৬০০, ৩৯৪২ ও ৬৫৩৭ জনকে। রেফার করা হয় যথাক্রমে ১৮১, ২৩৬ ও ২৫৩ জনকে। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে। এদিন ৭০ বছর বয়সী হোসেন মল্লিক সেবাশ্রয় শিবিরে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হলে উপস্থিত স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে জরুরি চিকিৎসা দেন। অক্সিজেনস্তর ক্রমাগত কমতে থাকলে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে রেফার করা হয়। জরুরি বিভাগের তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- আবহাওয়ার ফের মুড সুইং! দক্ষিণে বাড়বে তাপমাত্রা, উত্তরে বৃষ্টি

_

_

_

_

_

_

_

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...