Saturday, April 11, 2026

যাঁরা অনেক সময়ে অলক্ষ্যে রয়ে যান, তাঁদের পাশে সেবাশ্রয়: অভিষেক

Date:

Share post:

মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে যে চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তা প্রকৃতই মানুষের পাশে কীভাবে দাঁড়াচ্ছে চারদিন ধরে তা-ই প্রত্যক্ষ করছেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মানুষ। তাৎক্ষণিক চিকিৎসা থেকে বড় চিকিৎসায় পথ দেখাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে সেবাশ্রয়ের (Sebaashray) ৪১টি কেন্দ্র। রবিবারের উদাহরণ তুলে ধরে এভাবেই মানুষের পাশে থাকার বার্তা দিলেন অভিষেক।

সুস্বাস্থ্যের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছিল সেবাশ্রয়ের যাত্রা। চতুর্থ দিনে মানবিক উদ্যোগ নেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে। ৯ বছরের বালকের সাইনোটিক হার্ট ডিজিজ (Cyanotic Heart Disease) ধরা পড়েছিল। তার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হল। সার্জারির জন্য জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে রেফার করা হয় তাকে। এদিন শিবিরে আসেন স্ট্রোকে (cardiac arrest) আক্রান্ত ৭০ বছর বয়সী হোসেন মল্লিক। সেবাশ্রয়েই তাঁকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়। তারপর তাঁকে জরুরি চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সেই ব্যবস্থাও করা হয় সেবাশ্রয় (Sebaashray) শিবির থেকে।

মানুষের পাশে দাঁড়ানোর চতুর্থদিনের প্রয়াসের উল্লেখ করে অভিষেক দাবি করেন, এটাই ডায়মন্ড হারবার মডেলের (Diamond Harbour model) কার্যকরী ভূমিকা। এমন একটি মডেল যেখানে ক্ষমতার জন্য রাজনীতি নয়, পরিষেবার প্রতিশ্রুতি রয়েছে। এখানে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি রয়েছে যাঁদের সেই সাহায্যের সবথেকে বেশি প্রয়োজন। যাঁরা অনেক সময়ই অলক্ষ্যে রয়ে যান তাঁদের এক উজ্জ্বল জীবনের আলোয় নিয়ে আসার প্রচেষ্টা।

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...