Saturday, April 11, 2026

বাংলাদেশে বেকার বেড়েছে, সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার !

Date:

Share post:

বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যে বেকারের সংখ্যা কিছুটা বেড়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর শেষে শ্রমশক্তির ২৬ লাখ ৬০ হাজার মানুষ বেকার ছিলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এই তথ্য পাওয়া গিয়েছে।

বেকারের এই নতুন হিসাবটি ১৯তম আইসিএলএস অনুযায়ী প্রস্তুত করেছে বিবিএস। এই পদ্ধতি অনুসারে যাঁরা উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকেন, কিন্তু বাজারে পণ্য বা সেবা বিক্রি করেন না, তাঁরা কর্মে নিয়োজিত নন হিসেবে ধরা হয়। তারা বেকার জনগোষ্ঠী হিসেবে বিবেচিত হন। এবারই প্রথমবারের মতো এভাবে হিসাব করেছে বিবিএস।

এত দিন ১৩তম আইসিএলএস অনুসারে বেকারত্ব ও শ্রমশক্তির হিসাব করা হতো। নতুন হিসাবের পাশাপাশি এবার পুরোনো হিসাবটিও দেওয়া হয়েছে। সেই হিসাব অনুসারে, গত সেপ্টেম্বর মাস শেষে দেশের বেকারের সংখ্যা দাঁড়ায় ২৫ লাখ ৫০ হাজার। এর আগের প্রান্তিকে এই সংখ্যা ছিল ২৬ লাখ ৪০ হাজার, তারা বেকার ছিলেন।

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...