Monday, April 6, 2026

সাত সকালে কেঁপে উঠলো কলকাতা! তীব্র ভূমিকম্প তিব্বতে 

Date:

Share post:

মঙ্গলের সকালে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নামলেন শহরবাসী। নেপালের তীব্র ভূমিকম্পের জেরে কেঁপে উঠলে কলকাতাসহ এরাজ্যের বিস্তীর্ণ জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং তিব্বতের শিগাতসে থেকে ৩৪ কিলোমিটার দূরে মাটি থেকে ১০ মিটার গভীরে। আধঘণ্টার মধ্যে অনুভূত আরও ২ কম্পন।

ঘড়ির কাঁটা ঠিক ৬:৩৫ মিনিট। শীতের সকালে কম্পনের আতঙ্ক শহরজুড়ে। নেপালের ভূমিকম্পের জেরে এ রাজ্যের কলকাতা থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে উঠলো। কম্পন অনুভূত সিকিমেও। সিসমোগ্রাফ অনুযায়ী দ্বিতীয় কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ৭টা ২মিনিটে, তীব্রতা ৪.৭। এর পাঁচ মিনিটের মধ্যেই ৭টা ৭মিনিটে অনুভূত হয় তৃতীয় কম্পনটি। এইবার তীব্রতা ছিল ৪.৯। বাংলার জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুর, উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতে কম্পন টের পাওয়া গেছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...