Saturday, March 14, 2026

ভারত বর্ডার-গাভাস্কর হারতেই বিস্ফোরক শাস্ত্রী, বিসিসিআইকে দুষলেন তিনি

Date:

Share post:

বর্ডার-গাভস্কর ট্রফিতে হারের পরই বিস্ফোরক ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হওয়ার কারণ হিসাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দুষলেন তিনি। পাশাপাশি মহম্মদ শামির ফিটনেস নিয়ে বিসিসিআইয়ের লুকোচুরিতে ক্ষুব্ধ শাস্ত্রী।

শাস্ত্রীর মতে শামির চোট নিয়ে এত লুকোচরি কেন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। শাস্ত্রীর প্রশ্ন, এত দিন সময় পেয়েও কেন শামিকে ফিট করে তোলা গেল না? এখানেই না থেমে ভারতীয় দলের প্রাক্তন কোচ আরও বলেন, শামির ফিটনেস নিয়ে কেন স্পষ্ট করে কিছু বলা হল না? কেন গোটা অস্ট্রেলিয়া সফরের সময়ই শামির খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি করে রাখা হল? এই নিয়ে শাস্ত্রী বলেন, “ অস্ট্রেলিয়ায় শামির অভাব অনুভূত হয়েছে। এটা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। সত্যি বলতে, আমি বেশ অবাক হয়েছি। শামিকে নিয়ে সংবাদমাধ্যমে নানা খবর বেরোচ্ছিল। অথচ ভারতীয় ক্রিকেট বোর্ড প্রকাশ্যে কিছু জানাচ্ছিল না। জানি না জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এতদিন ধরে কী করছে শামি? ঠিক কী হয়েছে ওর? কত দিন লাগবে ওর সুস্থ হতে? বোর্ড কিছুই ঠিকঠাক জানায়নি। শামির মতো বোলারকে আমি অবশ্যই অস্ট্রেলিয়ায় পাঠাতাম।“

এখানেই না থেমে শাস্ত্রী বলেন, “ শামিকে দলের সঙ্গে রাখতাম। দলের সঙ্গে থেকেই ফিট হয়ে উঠতে পারত। ভারতীয় দলের ফিজিয়োর অধীনে থাকত। দরকার পড়লে অস্ট্রেলিয়ার সেরা ফিজিয়োদের দেখাতে পারতাম। বিশ্বের সেরা ফিজিয়োদের অনেকে অস্ট্রেলীয়। চোখের সামনে থাকত। তাতে পরিকল্পনা করতে অনেক সুবিধা হত। সিরিজের মাঝপথে অন্তত শামিকে অস্ট্রেলিয়ায় পাঠানো যেত। সত্যি খুব অবাক হয়েছি। দলের সঙ্গে থাকলে হয়তো শেষ টেস্টটা খেলতে পারত। নীতীশ কুমার রেড্ডিকে দিয়ে পরিস্থিতি সামলাতে হত না। এটা বোঝা উচিত, শামি পুরো ফিট না থাকলেও দিনে কয়েকটা ওভার বল করতে পারে। দলে তো আরও বোলার আছে। শামিকে বাড়তি চাপ না দিয়েও খেলানো যেত। ওর কয়েকটা ওভারই পার্থক্য তৈরি করে দিতে পারে।“

আরও পড়ুন- লাল-হলুদ নতুন বিদেশি, ডার্বির আগে ইস্টবেঙ্গলে সই করলেন রিচার্ড

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...