Saturday, April 4, 2026

প্রবল ঝড়-বৃষ্টিতে বন্যা পরিস্থিতি মক্কায়! বিপর্যস্ত জনজীবন, বন্ধ স্কুল-কলেজ

Date:

Share post:

প্রবল ঝড়-বৃষ্টি মক্কায়। বৃষ্টির তীব্রতা ক্রমশই বাড়ছে। আপাতত এই অবস্থার কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। মক্কা ও মদিনার বেশিরভাগ জায়গাতেই সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। জেড্ডা শহরের পরিস্থিতিও উদ্বেগজনক। রাস্তাঘাট জলমগ্ন, এবং গাড়ি, বাস এবং অন্যান্য যানবাহন আটকে পড়েছে।

বিগত কয়েক বছরে সৌদি আরবের আবহাওয়ার পরিস্থিতি বদলেছে। প্রতি বছর বহু মুসলিম হজ ও উমরাহর সময়ে এখানে আসেন। এবার ভয়ঙ্কর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া এমনই প্রতিকূল থাকবে। পরিস্থিতি মোকাবিলায় বন্ধ স্কুল-কলেজ। বহু অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই সপ্তাহের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ধুলো ঝড়ের পূর্বাভাস দিয়েছে। একাধিক এলাকায় হলুদ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন- সন্তোষজয়ী বাংলা দলকে সংবর্ধনা, ভবানীপুর ক্লাবে অ্যাকাডেমি গড়ার ঘোষণা টুটু বোসের

_

_

_

_

_

_

_

_

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...