Saturday, April 4, 2026

শুঁড়ে তুলে আছাড়! কেরালায় উৎসব চলাকালীন হাতির তাণ্ডবে আহত ১৭

Date:

Share post:

উৎসব চলাকালীন হঠাৎই হাতি উন্মত্ত হয়ে যাওয়ার হুলুস্থুলু পরিস্থিতি কেরালার মলপ্পুরমে (Malappuram)। মাহুতের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আচমকা সামেন উপস্থিত ভিড়ের উপর হামলা উৎসবে যোগদান করা হাতির (elephant)। এই পরিস্থিতিতে প্রাণ ভয়ে পালাতে গিয়ে পদপিষ্ট (stampede) হয়ে আহত আন্তত ১৭ জন। প্রায় দুঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে মত্ত ওই হাতি।

কেরালার মলপ্পুরমের তিরুরে একটি মসজিদে মঙ্গলবার পুথিয়াংগড়ি (Puthiyangadi) উৎসবে যোগ দেন স্থানীয় মানুষ। সেখানে পক্কাথু শ্রীকুট্টন (Pakkathu Sreekuttan) নামে একটি হাতিকেও উৎসবে সামিল করা হয়। আচমকাই শ্রীকুট্টন সামনে উপস্থিত একাধিক ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে। কাউকে শুঁড়ে পিষে, কাউকে শুঁড়ে তুলে ঝাঁকাতে থাকে। শেষে একজনকে শুঁড়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়। সেই সময় প্রাণ ভয়ে এলাকা ছেড়ে পালাতে চেষ্টা করে স্থানীয় মানুষ। ভয়ঙ্কর হাতির হামলার এই ছবি ভাইরাল (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয় নেট দুনিয়ায়।

গুরুতর আহত অবস্থায় হাতির হামলা ও পদপিষ্টের ঘটনায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কোটাক্কলের হাসপাতালে। পরে প্রায় দুঘণ্টার চেষ্টায় মত্ত হাতিকে শিকল (chained) দিয়ে একটি খুঁটির সঙ্গে বাঁধতে সক্ষম হয় স্থানীয়রা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...