Wednesday, June 24, 2026

প্রয়াত কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক প্রীতিশ নন্দী

Date:

Share post:

প্রয়াত লেখক, কবি, চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী। ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ে নিজের বাসভবনেই প্রয়াত হয়েছেন বিখ্যাত সাংবাদিক তথা লেখক প্রীতিশ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

১৯৫১ সালের ১৫ জানুয়ারি ভাগলপুরে প্রীতিশ নন্দীর জন্ম। প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন তিনি। পেশায় সাংবাদিক হলেও আরও নানা ক্ষেত্রে বিখ্যাত ছিলেন প্রীতীশ। লেখক, চিত্রকর, রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা-সমস্ত ভূমিকাতেই তাঁকে দেখা গিয়েছে। পশু অধিকার রক্ষা করতে স্বেচ্ছাসেবী সংস্থাও গড়ে তোলেন তিনি।

টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন প্রীতিশ। এছাড়াও দৈনিক ভাস্কর, দিব্যা ভাস্করের মতো বিখ্যাত সংবাদপত্রে লিখেছেন। সাংবাদিক হিসাবে কেরিয়ারের মধ্যেই একাধিক বই লিখেছেন তিনি। ইংরাজি কবিতার অন্তত ৪০টি বই প্রকাশ করেছেন। বাংলা, উর্দু, পাঞ্জাবি কবিতা অনুবাদ করেছেন ইংরাজিতে। এমনকি ইশা উপনিষদের ইংরাজিও করেছিলেন তিনি। সাহিত্যের অসামান্য অবদানের জন্য ১৯৭৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ১৯৯৮ সালে শিবসেনার টিকিটে রাজ্যসভার সাংসদ হন প্রীতিশ। দীর্ঘদিন কাজ করেছেন পশুদের অধিকার নিয়েও। নির্মাতা হিসাবে ২৪টি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। দূরদর্শনে ৫০০টিরও বেশি অনুষ্ঠান পরিচালনা করেছিলেন তিনি।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ছবি! পুলিশের দ্বারস্থ শিবপ্রসাদ-জিনিয়া

_

_

_

_

_

_

_

_

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...