Saturday, April 4, 2026

রাস্তার ধারে আমগাছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ, চাঞ্চল্য হরিণঘাটায় 

Date:

Share post:

বৃহস্পতির সকালে রাস্তার ধারের এক আমগাছ থেকে প্রৌঢ়ের দেহ ঝুলতে দেখে চমকে যান নদিয়ার হরিণঘাটা থানার (Haringhata Police) অন্তর্গত কাষ্ঠডাঙার বাসিন্দারা। মৃতের পরিচয় জানা যায়নি। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তদন্তে পুলিশ।

এদিন কাষ্ঠডাঙা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ সাতশিমুলিয়া এলাকায় রাস্তার ধারে একটি আমগাছে বছর পঞ্চাশের এক ব্যক্তির দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন স্থানীয়রা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও রাজ্য সড়কের পাশে কেউ কেন গাছে দড়ি ঝুলিয়ে এই কাজ করবেন তা নিয়ে সন্দেহে পুলিশ। খুনের তত্ত্বও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে হরিণঘাটা থানার পুলিশ।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...