Thursday, March 19, 2026

নেতাজি দেশনায়ক, সফল মমতা: অনড় থেকে নরেনকে খোলা চিঠি কুণালের

Date:

Share post:

কংগ্রেস ছেড়ে বেরিয়ে আলাদা দল গড়ে সাফল কে? একটি পরিসংখ্যান ভিত্তিক মন্তব্যে জেরে জলঘোলা বঙ্গ রাজনীতিতে। নেতাজি প্রসঙ্গে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) চিঠি দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের (FB) সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় (Naren Chatterjee)। সেই চিঠির পাল্টা সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্যের ফের ব্যাখ্যা দেন কুণাল। নরেন চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখেন খোলা চিঠি।

কী লিখেছেন কুণাল?
“শ্রী নরেন চট্টোপাধ্যায়
ফরওয়ার্ড ব্লক,
আপনার মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে স্বতঃপ্রণোদিতভাবে আমি আবার বলছি:
নেতাজি দেশনায়ক। আমাদের গর্ব। আমার মতে আজাদ হিন্দ সরকারের কারণে নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেওয়া উচিত। রাজ্যসভায় আমি নেতাজি মৃত্যুরহস্যের সব ফাইল প্রকাশ্যে আনার দাবিতে সরব ছিলাম। নেতাজি বিশ্বের মানচিত্রের একজন সেরা বিপ্লবী। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক। সর্বকালের সেরা অন্যতম বাঙালি।
কিন্তু কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে সাফল্যের প্রশ্নে নেতাজি বা আমার পরমশ্রদ্ধেয় প্রণব মুখোপাধ্যায়ের থেকে অনেক এগিয়ে এবং সফল মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি দল গঠন করেছিলেন, কিন্তু তাঁর পরিচয় সেই দল হয়ে ওঠেনি। তাঁর উত্থান আরেক ভিন্ন স্রোতের নেতৃত্বে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের আশীর্বাদে রাজ্যে তৃতীয়বার সরকারে, কেন্দ্রে একাধিকবার সরকারে, সারা দেশে রাজনীতিতে ও উন্নয়নের মডেলে এই দলের প্রভাব।
ফলে নেতাজির জায়গায় নেতাজির যেমন মহাউচ্চতা ছিল, আছে, থাকবে; তেমনি কংগ্রেস থেকে বেরিয়ে একা দল গড়ে সাফল্যের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বটা স্বীকার করুন। আপনার নেতা অশোক ঘোষ জীবিত থাকলে এই বাস্তবটা মানতেন।
ধন্যবাদান্তে
কুণাল ঘোষ।”

সম্প্রতি কুণাল বলেছিলেন, “রাজনীতিতে যদি দেখি সত্যি কথা বলতে কী, খুব অপ্রিয় সত্যি নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী। স্বাধীনতা সংগ্রামী। তিনি নেতাজি। কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্য়ায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। বাংলার মাটিতে আলাদা দল গড়ে কেউ কোনও নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।”

এর পাল্টা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক। শত প্রণোদিত হয়ে সেই চিঠি জবাব দিয়েছেন কুণাল।

আরও পড়ুন- কারচুপি রুখতে নয়া ব্যবস্থা! উচ্চ মাধ্যমিকের মার্কশিটে এবার থাকবে ইউভি সিকিউরিটি থ্রেট 

_

_

_

_

_

_

_

Related articles

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...

পাথিরানাকে নিয়ে বাড়ছে সংশয়, প্রস্তুতি ম্যাচে জোর নায়ারের

আইপিএলের(IPL) শুরুর আগেই চোট সমস্যায় জেরবার কেকেআর(KKR)। চোটের জন্য আইপিএল খেলা অনিশ্চিত হর্ষিত রানার পাশাপাশি সংশয়ের মধ্যে রয়েছেন...