Saturday, June 27, 2026

ব্যাঙ্কিং পরিষেবায় অতিরিক্ত চাপ! দুদিনের ধর্মঘটের ডাক ব্যাংক কর্মচারীদের

Date:

Share post:

কাজ বাড়ছে কিন্তু পরিষেবা দেওয়ার মতো লোক নেই। যাঁরা দায়িত্বে আছেন তাঁদের উপর অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে। যার জেরে শারীরিক মানসিক অসুস্থতার শিকার ব্যাংক কর্মী এবং আধিকারিক। নিয়োগের অভাবে পরিষেবা ব্যাহত হওয়া এবং অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলে এবার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (All India Bank Officers Federation) ।২৪ ও ২৫ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছেন তারা।

আগামী ২২ ফেব্রুয়ারি মাসের চতুর্থ শনিবার, ব্যাঙ্ক বন্ধের দিন। ২৩ ফেব্রুয়ারি রবিবার। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘট। ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রি। এইদিন পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলিতে ছুটি নেই। তবে বেশিরভাগ রাজ্যে ওইদিন ছুটি থাকে। তাই সেসব রাজ্যে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে পরপর পাঁচদিন! এই দীর্ঘ সময়ে এটিএম পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের একাধিক দাবি রয়েছে। তার মধ্যে প্রথম শূন্যপদগুলির পূরণ দ্বিতীয় সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত। পাশাপাশি কেন্দ্র যে পদক্ষেপগুলি করছে, তাযাচ্ছেটি শ্রমিক-স্বার্থ-বিরোধী। ব্যাঙ্কের নীতিগত সিদ্ধান্তে নাক গলাচ্ছে অর্থমন্ত্রক। যা নিয়মবিরুদ্ধ।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...