Tuesday, April 7, 2026

প্রকাশ্যে বাম-কং কেচ্ছা!’পদত্যাগ করুন’, বিকাশকে কটাক্ষ শুভঙ্করের

Date:

Share post:

নামেই শুধু জোট শরিক! ভিতরে-ভিতরে কেচ্ছা-কেলেঙ্কারিতে জর্জরিত বাম-কং জুটি। সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মন্তব্যে সেই কেচ্ছা প্রকাশ্যে চলে এল। বিকাশকে তীব্র কটাক্ষ করে শুভঙ্করের দাবি, কংগ্রেসের বিরুদ্ধে আঙুল তোলার আগে রাজ্যসভা থেকে পদত্যাগ করুন বিকাশ।

কিন্তু ঠিক কী বলেছেন বিকাশরঞ্জন? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি বিকাশ বলেন, কংগ্রেসের মধ্যে একদল মানুষ আছেন, যারা প্রকৃতপক্ষে আরএসএসের দিকেই মতপ্রকাশ করছেন। যার বিরুদ্ধে রাহুল লড়াই করছেন। সাঁইবাড়ির ঘটনা নিয়ে দক্ষিণপন্থার তরফে বামপন্থীদের বিরুদ্ধে অনেক কুৎসা অপপ্রচার করা হতেছে। আর কংগ্রেসের সেসময় যে ভূমিকা ছিল, তা তৎকালীন সময়ে স্বৈরাচারী ভূমিকা। এরপরই বিকাশকে ধুয়ে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, আমার মনে হয়, এইসব কথা বলার আগে তাঁর রাজ্যসভা থেকে পদত্যাগ করা উচিত। কারণ অনেক কং বিধায়কের সমর্থন নিয়ে উনি রাজ্যসভায়। আমাদের প্রত্যেকেরই কিছু রাজনৈতিক ব্যাকরণ মানা উচিত। বিকাশ-শুভঙ্করের এই কাঁদা ছোড়াছুড়িতে ফের প্রকাশ্যে বাম-কং জোটের আসল সত্যিটা।

আরও পড়ুন- ছত্তিশগড়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ কারখানার চিমনি! বহু শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

_

_

_

_

_

_

_

_

_

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...