Saturday, April 4, 2026

৩৮ বছরে দাম্পত্যের ইতি, সুনীতাকে ডিভোর্স দিচ্ছেন গোবিন্দা! 

Date:

Share post:

বিনোদন জগতের (Entertainment Industry) তারকাদের মতিগতি বোঝা দায়। কে কখন কার সঙ্গে সম্পর্কে আছেন, আর কোন সম্পর্কে ছেদ পড়ছে তা আগে থেকে অনুমান করার বেশ কঠিন ব্যাপার। দাম্পত্য ভাঙার ট্রেন্ডে ২০২৫ এর নতুন নাম অভিনেতা গোবিন্দা এবং সুনীতা আহুজা (Govinda and Sunita Ahuja)। দম্পতির ছাদ আলাদা হয়েছে আগেই, তাহলে কি বিচ্ছেদের সিলমোহর পড়া সময়ের অপেক্ষা মাত্র? বিটাউনে শুরু হয়েছে ফিসফাস।

১৯৮৭ সালে মাত্র ১৮ বছর বয়সে সুপারস্টার গোবিন্দাকে বিয়ে করেন সুনীতা। সম্পর্কের বয়স যত গড়িয়েছে ততই নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে তারকা দম্পতিকে। সম্প্রতি সুনিতা আহুজার এক মন্তব্যে সুপারস্টারের সঙ্গে তাঁর দাম্পত্যের সমীকরণ বদলের ইঙ্গিত মিলেছে যা থেকে পর্দার ‘হিরো নাম্বার ওয়ান’কে নিয়ে বলিউড অন্দরে চর্চা শুরু হয়েছে। স্বামীর সঙ্গে থাকেন না বরং সন্তানদের নিয়ে আলাদা থাকেন গোবিন্দা-পত্নী। তাঁর কথায়, প্রতিদিন কাজ সেরে অভিনেতা বন্ধু বান্ধব নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে স্ত্রীর সন্তানকে সময় দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন না। শুধু তাই নয় সুনীতার মন্তব্য, সময়ের সঙ্গে সঙ্গে যেকোনও পুরুষ রং বদলায়। বিয়ের ৩৭ বছর পর তিনি আর তাঁদের দাম্পত্য সুরক্ষিত আছে বলে মনে করেন না। এমনকি গোবিন্দাকে বিশ্বাস করতেও ইচ্ছে করেনা তাঁর। আগে অভিনেতার কাজের ব্যস্ততায় অন্যদিকে তাকানোর সময় ছিল না। কিন্তু এখন তিনি অনেকটাই ফ্রী, তাই পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন বলে সন্দেহ করেন সুনীতা। সংবাদমাধ্যমে এই কথা প্রকাশিত হওয়ার পর, সমাজমাধ্যমে গোবিন্দা- সুনীতার বিবাহবিচ্ছেদ নিয়ে বাড়ছে জল্পনা। এখনও পর্যন্ত সুপারস্টার এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেন নি।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...