Saturday, April 4, 2026

সাফল্যের হ্যাটট্রিক! একদিনে তিনটি চুরির কিনারা করল হাওড়া সিটি পুলিশ

Date:

Share post:

সাফল্যের হ্যাটট্রিক করল হাওড়া সিটি পুলিশ। দিন সাতেক আগে লিলুয়া থানা এলাকার একটি খাটাল থেকে ৮টি গরু চুরি হয়। এই ঘটনায় নিউ দিঘা থেকে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা সকলেই দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি ও ডায়মন্ডহারবারের বাসিন্দা। তাদের নিজেদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া গরুগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা যায়, গরুগুলিকে চুরি করে তারা বিক্রি করে দিয়েছিল। এরপর ফের নিউ দিঘায় গরু চুরি করতে জড়ো হয়েছিল ওই চক্র। গোপন সূত্রে খবর পেয়ে সেখান হানা দিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তাদের সঙ্গে থাকা একটি ম্যাটাডোরও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এছাড়াও লিলুয়ার চামরাইল এলাকার একটি গোডাউন থেকে চুরি যাওয়া গাড়ির একাধিক ব্যাটারি ও ৩টি অ্যালুমিনিয়াম কেবল উদ্ধার করে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া ১৭টি ব্যাটারির মধ্যে ১০টি উদ্ধার হয়েছে। বাকিগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

অন্যদিকে মঙ্গলাহাটে মুটিয়া সেজে ক্রেতাদের জিনিসপত্র লুট করার একটি চক্রের ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি এলাকায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে প্রচুর চোরাই পোশাক ও জামাকাপড় উদ্ধার করেছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এগুলি চুরি করে বিভিন্ন জায়গায় পাচার করার ছক ছিল। পুলিশি তৎপরতায় সেই ছক বানচাল হয়ে যায়।

আরও পড়ুন- বিপর্যয় বিজেপির! এবার নন্দীগ্রামের টাকাপুরা সমবায় এল তৃণমূলের হাতে

_

_

_

_

_

_

_

_

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...