Saturday, April 4, 2026

পিতৃত্বকালীন ছুটি বাতিল রাহুলের! বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই 

Date:

Share post:

রোহিত পেয়েছিলেন, রাহুল পেলেন না। টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার লোকেশ রাহুলের (KL Rahul) পিতৃত্বকালীন ছুটির আবেদন নাকচ করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বোর্ড সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে বিশ্রাম চেয়েছিলেন কে এল। কিন্তু বোর্ড কর্তারা মনে করছেন, সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফিতে যেভাবে ভরাডুবি হয়েছে ভারতের, সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে ভরসা যুগিয়েছেন রাহুল। এক দিনের ক্রিকেটে মিডল অর্ডারে খেলার পাশাপাশি, উইকেটরক্ষক হিসাবেও দায়িত্ব সামলাতে পারেন লোকেশ। তাই, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions trophy) কথা মাথায় রেখে এমন এক প্লেয়ারকে পুরো সাদা বলের সিরিজে আংশিক বিশ্রাম দিয়ে, এক দিনের সিরিজে খেলানোর কথা ভাবা হচ্ছে।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে, যা চলবে ফেব্রুয়ারি ১২ তারিখ পর্যন্ত। তিনটি ম্যাচ খেলবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই ভারতের কাছে প্রস্তুতির শেষ সুযোগ। এর আগে টি-টোয়েন্টি দল থেকে অনেক দিনই বাদ পড়েছেন রাহুল। তবে এক দিনের ক্রিকেটে ঋষভ পন্থের (Risabh Panth) অবর্তমানে তিনিই উইকেটরক্ষক হিসাবে দলের প্রথম পছন্দ। প্রাথমিকভাবে রাহুলের ছুটির আবেদন মঞ্জুর করেছিল বোর্ড। কিন্তু পরে নাকি সিদ্ধান্ত বদল করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। রাহুলকে জানিয়ে দেওয়া হয়েছে, ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে খেলতে হবে। দলের কঠিন সময়েও বাবা হওয়ার জন্য বিরাট কোহলি বা রোহিত শর্মারা ছুটি পেয়েছিলেন। কিন্তু রাহুলের বেলায় তা হল না। আরও একবার কি ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজনীতির শিকার হলেন কে এল রাহুল (KL Rahul), উঠছে প্রশ্ন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...