Saturday, April 4, 2026

মেদিনীপুরের তিন প্রসূতিকে কলকাতায় স্থানান্তর, একজনের অবস্থার উন্নতি

Date:

Share post:

নিষিদ্ধ কোম্পানির ওষুধ ও স্যালাইনের প্রয়োগে প্রসূতি মৃত্যুর অভিযোগের পরে এই ঘটনায় নতুন করে কোনও মৃত্যু এড়াতে তৎপর রাজ্যের স্বাস্থ্য দফতর। শনিবারই মেদিনীপুর মেডিক্যালে (Medinipur Medical College and Hospital) গিয়ে অসুস্থ প্রসূতিদের পরিস্থিতি খতিয়ে দেখেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। এরপর রবিবার এক প্রসূতির অবস্থার উন্নতি হয়। যদিও চার অসুস্থ প্রসূতির মধ্যে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রবিবারই কলকাতা স্থানান্তরের সিদ্ধান্ত নেয় রাজ্য স্বাস্থ্য দফতর (Department of Health)।

শনিবার স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের প্রতিনিধিরা সিসিইউতে থাকা রোগীদের দেখতে যান। তাঁদের কী চিকিৎসা চলছে ও চিকিৎসায় তাঁরা কতটা সাড়া দিচ্ছেন তা খতিয়ে দেখা হয়। প্রতিনিধিরা জানান, সকলের অবস্থা যে ভালো রয়েছে এমনটা বলা যাবে না। এরপরই রবিবার তিন প্রসূতির অবস্থার অবনতি হয়। তিনজনকেই আইসিইউ-তে ভেন্টিলেশনে (ventilation) দিতে হয়। এরপরই স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নেয় তাঁদের কলকাতায় স্থানান্তরিত (refer) করার। এদিন বিকালের মধ্যেই কলকাতায় (Kolkata) স্থানান্তরিত করার প্রক্রিয়া সম্পন্ন হবে। গ্রিন করিডোর (green corridor) করে আনা হবে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)।

অন্যদিকে, আরেক অসুস্থ প্রসূতির অবস্থার উন্নতি হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের রোগিনী আইসিইউ-তে থাকলেও তিনি নিজে থেকে শ্বাস প্রশ্বাস নিতে পারছেন। তাঁকে আইসিইউ থেকে বাইরে বের করার আশ্বাস দেওয়া হয় বলেও দাবি পরিবারের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...