Wednesday, April 1, 2026

স্বনির্ভরতায় গতি আনতে বাংলা সহায়তা কেন্দ্র থেকেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদনের সিদ্ধান্ত

Date:

Share post:

রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার কাজে গতি আনতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Bhabisyat Credit Card) প্রকল্পটি আরও ছড়িয়ে দিতে চায় রাজ্য সরকার (State Government)। সেই উদ্দেশ্যে এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্র থেকেই ওই প্রকল্পের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে শিল্পের সমাধান শিবির থেকে এবং অনলাইনে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের (Bhabisyat Credit Card) জন্য আবেদন করা যায়। তবে শিল্পের সমাধান শিবির নিয়মিত না হওয়ায় এবং অনলাইন প্রক্রিয়ায় সড়গড় না হওয়ায় অনেক আগ্রহী প্রার্থী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। সেই কারণেই চলতি মাসের শেষের দিকে রাজ্যের সাড়ে তিনহাজার বিএসকে থেকে এই সুবিধা পাওয়া যাবে। বর্তমানে গোটা রাজ্যে ৩৫৬১টি বিএসকে চলছে। নতুন করে আরও ১৪৩১টি চালু হবে বলে খবর। ফলে ব্যবসা শুরুর জন্য ঋণ পাওয়ার ক্ষেত্রে মানুষকে আর কোনওরকম ঝক্কি সামলাতে হবে না বলেই আশাবাদী প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

যুবক-যুবতীদের নিজস্ব ব্যবসা শুরু করায় উৎসাহ দিতে রাজ্য সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু করেছে। এর মাধ্যমে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য রাজ্য সরকারের গ্যারান্টিতে ব্যাঙ্ক থেকে সহজ শর্তে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এখনও পর্যন্ত ৩২ হাজারের বেশি উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...