Saturday, June 20, 2026

ডায়মন্ড হারবারের পরে ফলতায়ও ব্যাপক সাড়া, সেবাশ্রয়-এ পরিষেবা ছাড়ালো ২,৮৭ লক্ষ

Date:

Share post:

স্বাস্থ্য পরিষেবার মধ্যে দিয়ে আরো বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়েছিল সেবাশ্রয় স্বাস্থ্য শিবির (Sebaashray camp)। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এই উদ্যোগ ছুঁয়ে গিয়েছে একাধিক জেলার মানুষকে। রবিবার একাদশ দিনে তা স্পর্শ করল নতুন উচ্চতা। শুরু হল সেবাস্রয়ের দ্বিতীয় ধাপের পরিষেবা, ফলতা (Falta) বিধানসভায় এলাকায়।

ডায়মন্ড হারবারে (Diamond Harbour) সাধারণ নাগরিকদের বিপুল সাড়ার পরে ফলতায় (Falta) সেবাশ্রয় শিবির শুরু হওয়ার পর সেখানেও মানুষের আস্থা অর্জনে সক্ষম সেবাশ্রয়। শিবির শুরু হওয়ার সময় থেকে রবিবার পর্যন্ত সর্বমোট রেজিস্ট্রেশন হয়েছে ২ লক্ষ ৮৭ হাজার ৬৮১ জনের। এরই মধ্যে রবিবার শুরু হয়েছে ফলতার শিবির। প্রথম দিন সেখানে রেজিস্ট্রেশন হয়েছে ১১ হাজার ৪৫২ জনের।

১১ দিন ধরে টানা পরিষেবা দেওয়ার পর সাংসদ অভিষেকের (Abhishek Banerjee) দাবি, এটা সবেমাত্র শুরু। নাগরিকদের পরিষেবা দিতে আমাদের দায়বদ্ধতার কোন সীমা নেই।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...