Saturday, June 20, 2026

মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন বিতর্ক এবার হাই কোর্টে, দায়ের ২টি জনস্বার্থ মামলা

Date:

Share post:

মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন বিতর্ক এবার হাই কোর্টে (Calcutta High Court)। বিষাক্ত স্যালাইন ব্যবহারের প্রসূতি মৃত্যুতে কলকাতা হাই কোর্টে দুটি মামলা দায়ের হয়েছে। ২টিই জনস্বার্থ মামলা। সোমবার সে দুটি দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার, একটি মামলার শুনানির সম্ভাবনা।

আরও খবর: দক্ষিণ কলকাতার স্কুলে দুর্ঘটনা: ক্ষমা প্রার্থনা প্রিন্সিপালের, শোকজ গাড়িচালক!

মেদিনীপুর মেডিক্যালে (Medinipur Medical College And Hospital) প্রসূতি মৃত্যুর ঘটনায় আদালতের হস্তক্ষেপে তদন্ত চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরোজ এডুলজি। অনুমতি দেন প্রধান বিচারপতি।

শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে (Medinipur Medical College And Hospital) সিজার করে শিশুর জন্ম দেওয়ার পরে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যেুও ঘটে। বাকি চারজনেরক মধ্যে ৩জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায়, রবিবার রাতে গ্রিন করিডর করে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

একটি ওষুধ কোম্পানির স্যাইলন ঘিরেই বিতর্ক রয়েছে। সেই সংস্থার কারখানা রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার তিনমাইল হাটেও। সেই কারখানার স্যালাইন ব্যবহার করে গত বছর কর্নাটকে পাঁচ রোগিনীর মৃত্যুর অভিযোগ ওঠে। নভেম্বরেই কর্নাটক ড্রাগ কন্ট্রোল ব্যুরো ওই কোম্পানির স্যালাইন পরীক্ষা করে সেটিকে ব্ল্যাক লিস্টেড করে দেয়।

কারখানায় অভিান চালানোর পরে, এ রাজ্যেও ওই কোম্পানির স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অভিযোগ, শুক্রবার মেদিনীপুর মেডিক্যালে প্রসূতিদের ওই নিষিদ্ধ স্যালাইন দেওয়ার পরেই একজনের মৃত্যু হয়। ৩জনের অবস্থা আশঙ্কাজনক। এদিন হাইকোর্টের নজরদারিতে তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছে।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...