Wednesday, June 24, 2026

চার সন্তান জন্ম দিলেই ১ লক্ষ টাকা পুরস্কার! আজব নিদান বিজেপি শাসিত রাজ্যে

Date:

Share post:

আজব ঘোষণা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে সরকারি বোর্ড প্রধানের। ফের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিষ্ণু রাজোরিয়া।

যে সমস্ত ব্রাহ্মণ দম্পতি ৪ সন্তানের জন্ম দেবেন, তাঁরা এক লক্ষ টাকা পুরস্কার পাবেন, মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ডের বিষ্ণু এমনই ঘোষণা করেন। তাঁর বক্তব্য,”তরুণদের কাছ থেকে আমার অনেক আশা। আমরা প্রবীণদের কাছ থেকে বেশি কিছু আশা করতে পারি না। মনোযোগ দিয়ে শুনুন, ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্য আপনার দায়িত্ব। কমবয়সী দম্পতিরা এখন এক সন্তানের পরই থেমে যান। তবে এটি বড় সমস্যা। আমি অনুরোধ করছি, আপনার কমপক্ষে চারটি সন্তানের জন্ম দিন।”

ইনদোরে একটি কর্মসূচিতে বিষ্ণুর দাবি, ‘দেশদ্রোহী’-দের সংখ্যা বাড়ছে। তাঁর মতে, হিন্দুরা পরিবারের দিকে নজর দিচ্ছে না বলেই এমনটা হচ্ছে। রাজোরিয়া আরও বলেন, “তরুণরা প্রায়ই বলেন শিক্ষা এখন ব্যয়বহুল। আমি বলব, যে ভাবে হোক সামলান, কিন্তু সন্তান জন্ম দিতে পিছপা হবেন না। অন্যথায় বিদ্বেষীরা এই দেশ দখল করবে”।

আরও পড়ুন- সুদ-পেনাল্টি মকুব! প্রথম ৩ বছরের বকেয়া জিএসটি আদায়ে উদ্যোগী রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...