Friday, April 3, 2026

পোখরানে ‘নাগ এমকে ২’-এর সফল উৎক্ষেপণ DRDO-র

Date:

Share post:

শক্তিশালী হচ্ছে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র (Indian Defence sector)। পোখরানে অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ‘নাগ এমকে ২’-এর (Nag Mark 2) সফল উৎক্ষেপণ করল DRDO। তৃতীয় জেনারেশনের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে সোমবার। প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry of India) তরফে জানানো হয়েছে, স্বল্প দূরত্ব ও সর্বাধিক দূরত্বে এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের (Anti Tank Guided Missile) পরীক্ষা সফল হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যে কোনও জটিল অপারেশনে ভারতীয় সেনার (Indian army) গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে ‘নাগ মার্ক ২’। পোখরান ফায়ারিং রেঞ্জে সেনা আধিকারিকদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এই ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, তা সে ট্যাঙ্ক হোক বা সাঁজোয়া গাড়ি। সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় এই মিসাইল নিয়ে যেতে কোনও সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...