Saturday, April 4, 2026

কেজরিওয়ালকে মিথ্যেবাদী তকমা, জোটের নীতি ভাঙলেন রাহুল!

Date:

Share post:

লোকসভা নির্বাচনে যে সব আঞ্চলিক দলের সঙ্গে জোট বাঁধতে হয়েছিল কংগ্রেসকে, স্থানীয় নির্বাচনে তারাই হাত ছেড়েছে কংগ্রেসের (Congress)। ইন্ডিয়া জোটের (I.N.D.I.A.) নেতৃত্ব থেকেও কংগ্রেসকে সরিয়ে দেওয়ার জোর সওয়াল উঠেছে। গোটা দেশে জনসমর্থনের তলানিতে এসে ঠেকা কংগ্রেস এবার অনৈতিকভাবে জোটসঙ্গীদের আক্রমণের পথে। আপ-কে (AAP) আক্রমণে পথ প্রদর্শক হলেন স্বয়ং রাহুল গান্ধী (Rahul Gandhi)।

দিল্লির নাগরিক পরিষেবার উন্নতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুকরণে একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই সব প্রতিশ্রুতিকে অনুকরণ করতেও ছাড়েনি কংগ্রেস (Congress)। তারপরেও নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীর (Rahul Gandhi) দাবি, আপের (AAP) নির্বাচনী প্রতিশ্রুতি মিথ্যে।

এমনকি আপের প্রতিশ্রুতিকে নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতিশ্রুতি সঙ্গে তুলনা করতেও ছাড়েননি তিনি। স্থানীয় নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলির জোটে আগ্রহ না থাকলেও কোন দলই প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি কুৎসার পথে যায়নি। জোট সঙ্গীদের সেই নীতিকেও সম্মান করতে ভুলে গেলেন কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা (LOP) রাহুল গান্ধী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...