Saturday, March 14, 2026

ভারতের মেটা কর্তৃপক্ষ জুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল!

Date:

Share post:

ভারতের নির্বাচন নিয়ে মেটা কর্তা মার্ক জুকেরবার্গের সাম্প্রতিক মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের মেটা কর্তৃপক্ষ জুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন।মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল বলেছেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। মেটা কর্তার পর্যবেক্ষণ বেশ কয়েকটি দেশের জন্য সত্য হলেও ভারতের জন্য নয়।কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জুকেরবার্গের মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন। তারপর সংসদীয় কমিটিতে তলব করার হুঁশিয়ারি দেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর এই হুঁশিয়ারির পরই চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে মার্ক জুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা। জুকেরবার্গের মন্তব্যকে অসাবধানতাবশত ভুল বলে উল্লেখ করল তারা। ভারতকে মেটার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে টুইট করলেন সংস্থার ভারতের ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল।

এই বিতর্কের সূত্রপাত গত শুক্রবার, ১০ জানুয়ারি। ওই দিন এক পডকাস্টে সাক্ষাৎকারে জুকেরবার্গ বলেন, করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে ক্ষমতাসীন সরকারগুলোর ব্যাপারে জনমনে আস্থা হারিয়েছে। কথা প্রসঙ্গে ভারতের উদাহরণও দেন তিনি।জুকারবার্গ বলেন, ‘২০২৪ বিশ্বজুড়ে একটি খুব বড় নির্বাচনী বছর ছিল এবং ভারতসহ বহু দেশে নির্বাচন হয়েছে। ক্ষমতাসীনরা মূলত প্রতিটি নির্বাচনে হেরে গিয়েছে। এটা এক ধরণের বৈশ্বিক ঘটনা হয়ে দাঁড়ায়। মেটা প্রধান আরও বলেন, সেটা মুদ্রাস্ফীতির কারণে হোক বা কোভিড মোকাবিলার অর্থনৈতিক নীতির কারণে হোক বা সরকারের কোভিড মোকাবিলার পদ্ধতির কারণে হোক; বিশ্বব্যাপী একই ধরনের ঘটনা ঘটেছে। বিশ্বব্যাপী এর প্রভাব পড়েছে।

জুকেরবার্গের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানান, ভারতের কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ‘ভুল সংশোধন’ করে দিয়ে সোমবার, ১৩ জানুয়ারি এক এক্স পোস্টে তিনি বলেন, জুকেরবার্গ দাবি করেছেন, করোনা পরবর্তী সময়ে ভারতের ২০২৪ সালের নির্বাচনসহ বেশিরভাগ দেশে ক্ষমতাসীন সরকার হেরে গিয়েছে। এটি তথ্যগতভাবে ভুল। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছে। মোদিজি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে নজির গড়েছেন। জুকেরবার্গের মতো ব্যক্তির এমন ভুল তথ্য দেওয়ার ঘটনা হতাশাজনক।

এরপর ওই মন্তব্যের জেরে মেটা কর্তৃপক্ষকে তলব করা হতে পারে বলে আভাস দেনে দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। বিজেপি সাংসদ ও সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে মঙ্গলবার, ১৪ জানুয়ারি এক্স পোস্টে বলেন, ভুল তথ্য ছড়ানোর জন্য মেটা কর্তৃপক্ষকে তার নেতৃত্বাধীন কমিটির সামনে তলব করা হবে। তিনি আরও বলেন, কোনও গণতান্ত্রিক দেশের বিষয়ে ভুল তথ্য ছড়ালে সেটা ওই দেশের ভাবমূর্তিকে নষ্ট করে। এই ভুলের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ভারতের সংসদ এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। শেষ পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষের প্রতিবাদের মুখে ক্ষমা চাইতে বাধ্য হল মেটা।

 

 

 

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...