Friday, April 3, 2026

হরিয়ানার বিজেপি সভাপতি এবং গায়ক রকি মিত্তলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

Date:

Share post:

হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বাদোলি এবং গায়ক রকি মিত্তলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠল। হিমাচল প্রদেশের পুলিশ এফআইআর দায়ের করল।সম্প্রতি, নয়াদিল্লির এক বাসিন্দা তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা।তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ৩ জুলাই কসৌলিতে হিমাচলপ্রদেশের এক হোটেলে ধর্ষণ করা হয় এক মহিলাকে। নির্যাতিতার দাবি, তার সঙ্গে অভিযুক্তদের পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। সেই সময়ই একজন নিজেকে মোহনলাল বাদোলি এবং অন্যজন রকি মিত্তল বলে পরিচয় দেন।অভিযেোগ, ওই মহিলা এবং আরও একজনকে হোটেলে নিজেদের ঘরে দুজনে ডেকে পাঠান আলাপচারিতার জন্য।

নির্যাতিতার দাবি, তাকে ছবির নায়িকা হওয়ার টোপ দেওয়া হয়েছিল। এমনকী হরিয়ানার বিজেপি সভাপতি সরকারি চাকরিরও প্রতিশ্রুতি দেন। এরপরই তারা তাকে অ্যালকোহল অফার করেন। কিন্তু তিনি খাননি। কিন্তু তারা জোর করে মদ খেতে বাধ্য করেন। তারপর শুরু হয় নির্যাতন। বাধা দিলে হুমকি দেওয়া হতে থাকে। ওই দুজন মিলে তাকে ধর্ষণ করে। তার নগ্ন ছবি তোলা হয়। একটি ভিডিওও তোলা হয়েছে। এরপর শাসিয়ে বলা হয়, মুখ খুললে গায়েব করে দেওয়া হবে।

কোনও অভিযোগই মানতে চাননি মোহনলাল বাদোলি। তিনি বলেছেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এমন কিছু হয়নি। এই সব এফআইআর ভুয়ো। সামনেই দিল্লির নির্বাচন। সেদিকে তাকিয়েই এই ধরনের ভুয়ো অভিযোগ তোলা হচ্ছে।

আরও পড়ুন- ফের বাঘের আতঙ্ক মৈপীঠে! নদীর পাড়ে মিলল পায়ের ছাপ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...