Saturday, June 13, 2026

দাম বাড়ল সোনা-রুপোর! কলকাতায় গয়না কত খরচ পড়ছে জানেন?

Date:

Share post:

বৃহস্পতিবার সোনার দাম আন্তর্জাতিক বাজারে এক মাসেরও বেশি উচ্চতায় পৌঁছে গেল। আজ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডে ফ্ল্যাট ট্রেডিং দেখা গিয়েছে। এদিন স্পট গোল্ডের দাম ছিল ২৬৯৫.৮৪ মার্কিন ডলার প্রতি আউন্স। উল্লেখ্য, ১২ ডিসেম্বর ধাতুটির মূল্য সর্বোচ্চ স্তর স্পর্শ করেছিল। মার্কিন গোল্ড ফিউচারের মূল্য আজ ০.২ শতাংশ বেড়ে হয় ২৭২৩.৮০ ডলার প্রতি আউন্স।

আজ আন্তর্জাতিক বাজারে রুপোর দামে অবশ্য পতন হয়েছে। এদিন স্পট সিলভারের দাম ০.৩ শতাংশ কমে হয়েছে ৩০.৫৭ মার্কিন ডলার প্রতি আউন্স। অন্যদিকে, স্পট প্যালাডিয়ামের মূল্য ছিল ৯৬১.৪৫ মার্কিন ডলার প্রতি আউন্স। এই ধাতুর মূল্যে আজ কোনও পরিবর্তন হয়নি। তবে স্পট প্ল্যাটিনামের দাম ০.২শতাংশ বৃদ্ধি পেয়ে হয় ৯৪০.৪৫ মার্কিন ডলার প্রতি আউন্স।

এদিন দেশের খুচরা বাজারে সোনা এবং রুপোর দাম বেড়েছে। আজ ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি দশ গ্রামে ৫৫০ টাকা বেড়ে হয়েছে ৮০৬২০ টাকা। এদিকে ২২ ক্যারেটের হলুদ ধাতুর দর ৫০০ টাকা বৃদ্ধি পেয়ে হয় ৭৩৯০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ৪১০ টাকা ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় ৬০৪৭০ টাকায়। রুপোর প্রতি কিলোগ্রামের দাম এদিন ২০০০ টাকা বৃদ্ধি পেয়ে হয় ৯৫৫০০ টাকা।

আজ নগর তিলোত্তমায় পাকা সোনা কিনতে ব্যয় করতে হয়েছে ৮০৬২০ টাকা। গয়নার সোনার দাম ছিল ৭৩৯০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার মূল্য ছিল ৬০৪৭০ টাকা। এক কিলোগ্রাম রুপোর জন্য কলকাতায় এদিন খরচ করতে হয়েছে ৯৫৫০০ টাকা।

,-

 

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...