Saturday, April 4, 2026

ড্রেসিংরুমের খবর ফাঁস করেন এই ক্রিকেটার, বোর্ডের কাছে অভিযোগ গম্ভীরের : সূত্র

Date:

Share post:

সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাস্কর ট্রফি চলাকালীন ভারতীয় ড্রেসিংরুমে খবর ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ অজিদের বিরুদ্ধে মেলবোর্ন টেস্ট হারের পর ড্রেসিংরুমে নাকি তুলকালাম কান্ড করেছিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। আর সেই খবর ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। খবর অনুযায়ী, ক্রিকেটারদের বকাঝকা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ। আর এরপর প্রশ্ন ওঠে কীভাবে ফাঁস হয় ড্রেসিংরুমের কথোপকথন। আর এই নিয়ে এবার নাকি মুখ খুলেছেন দলে হেড কোচ। বোর্ডের সঙ্গে বৈঠকে গম্ভীর এক ক্রিকেটারের বিরুদ্ধে ড্রেসিংরুমের ভেতরের খবর ফাঁস করার অভিযোগ তুলেছেন।

কে সেই ক্রিকেটার? সূত্রের খবর, বোর্ড কর্তাদের কাছে সরফরাজ খানের নাম করেছেন গম্ভীর। সরফরাজই ড্রেসিংরুমের খবর সংবাদমাধ্যমে ফাঁস করে দিয়েছিলেন বলে জানান ভারতীয় দলের হেড কোচ। জানা যাচ্ছে, বোর্ডের আধিকারিকদের সঙ্গে যে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন গম্ভীর, সেখানে তিনি সরফরাজের নামে ড্রেসিংরুমের খবর ফাঁস করার নালিশ করেন। সেই ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার ও উপস্থিত ছিলেন বলেই খবর।

শোনা গিয়েছিল, মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে বাজে শটের জন্য ঋষভ পন্থকেও প্রবল ধমক দিয়েছিলেন গম্ভীর। ভারতের হারের জন্য তাঁকে দায়ীও করেন হেডকোচ। আর এই খবর হাঁস হয়ে যায়।

আরও পড়ুন- চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে যাবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...