Monday, March 30, 2026

ফের কুলতলির মৈপীঠে দক্ষিণরায়ের পায়ের ছাপ! জোড়া বাঘের আতঙ্ক এলাকায়

Date:

Share post:

বাঘের আতঙ্ক কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না কুলতলিবাসী। জিনাত জুজু থেকেই লোকালয়ে বাঘের আগমনের খবর শিরোনামে জায়গা করে নিয়েছিল। বন দফতরের (Forest Department) প্রচেষ্টা এবং পরিশ্রমে সেই বাঘিনীকে অবশ্য নিজের ডেরায় ফিরিয়ে দেওয়া গেছে। কিন্তু তারপর থেকেই বারবার কুলতলিতে (Kultali ) দক্ষিণরায়ের আনাগোনা দেখা যাচ্ছে। শুক্রবার সকাল থেকে নতুন করে আতঙ্কে নগেনাবাদ এলাকার পাইকপাড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। জোড়া বাঘের গর্জন শোনা গেছে বলে দাবি একাংশের।

জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই (৬ জানুয়ারি) মৈপীঠ এলাকায় ডোরাকাটার আনাগোনা শুরু হয়।দিনদুয়েক পর নদীর পাড়ে মেলে বাঘের পায়ের ছাপ। ফের প্রত্যাবর্তন। তৎক্ষণাৎ পদক্ষেপ করেন কর্মীরা।ফেন্সিং জোরদার করা হয়। পালিয়ে যায় বাঘ। শুক্রবার সকালে ফের সেই বাঘের আতঙ্ক। দু সপ্তাহে এই নিয়ে ছবার। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর থেকে বনদফতরের তরফে স্টিলের জাল দিয়ে প্রায় ৩০০ মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল ও নদীর পাড়ের একদিক ঘেরার কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে সেখানেই দক্ষিণরায়ের পায়ের ছাপ দেখা যায়। অনুমান, একটি নয় এবার দুটি বাঘ ঘোরাফেরা করছে। বাসিন্দাদের একাংশ বলছেন, ভোররাতে বাঘের গর্জন শুনে বাড়ছে আতঙ্ক।

 

Related articles

যে অহঙ্কারের সম্পত্তি রাহুল দিয়ে গেলেন পুত্র সহজকে

ফাদার্রস ডে। পুত্র সহজকে কোন চিঠি লিখেছিলেন রাহুল? কোন অহঙ্কারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আত্মজকে দিয়ে গেলেন রাহুল? এই চিঠিটা...

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...