Tuesday, March 31, 2026

বছর শুরুতেই উত্তরে মুখ্যমন্ত্রী: সোমে রওনা তিন জেলার সফরে

Date:

Share post:

সোমবার উত্তরের তিন জেলার প্রশাসনিক কার্যক্রম খতিয়ে দেখতে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুর্শিদাবাদ মালদহ এবং আলিপুরদুয়ার যাওয়ার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। এবছর ২৩ শে জানুয়ারি হাসিমারাতে নেতাজির জন্ম দিবসের (Netaji Birth Anniversary) অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

মুর্শিদাবাদ (Murshidabad) দিয়েই নতুন বছরের প্রথম উত্তরের জেলা সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার দুপুরে মুর্শিদাবাদ পৌঁছবেন তিনি। হাজারদুয়ারির পাশে নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে জেলার পরিষেবা প্রধান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে যাবেন মালদহে (Maldah)। সেখানে রয়েছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। মালদহে নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের পরিবারের সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর।

সম্প্রতি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে (Alipurduar) যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো মালদহ (Maldah) থেকে বুধবার আলিপুরদুয়ারের (Alipurduar) পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি হাসিমারায় নেতাজির জন্ম দিবসের অনুষ্ঠান। সেখানে যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। আলিপুরদুয়ার থেকে দার্জিলিংয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেক্ষেত্রে ২৫ জানুয়ারি তিনি কলকাতায় ফিরতে পারেন।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...