Wednesday, June 24, 2026

রাজ্যের কৃষকদের শস্য বিমার আওতায় আনার সময় বেঁধে দিলেন শোভনদেব

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মতো কৃষকদের বাংলা শস্যবিমার আওতায় আনার কাজ শুরু করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। এবার কৃষিমন্ত্রী শোভনদের চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee) এই কাজের নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিলেন। এখন রবি শস্যের মরশুম চলছে। এই মরশুমে কৃষকদের নতুন করে বাংলা শস্য বিমার আওতায় আনার কাজ শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী। কৃষি দফতরের (Agriculture Department) সচিব ওঙ্কারসিং মিনা–সহ দফতরের সব আধিকারিকদের সঙ্গে বৈঠকে শোভনদেব এই ডেডলাইন বেঁধে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের ২১ লক্ষ কৃষক বাংলা শস্য বিমার আওতায় এসেছেন। কৃষিমন্ত্রী নির্দেশ মতো জোরকদমে কাজ এগোচ্ছে। বৈঠকে শোভনদেব বলেন, ‘‌দেশের মধ্যে একমাত্র আমাদের রাজ্যই কৃষকদের জন্য বিমার প্রিমিয়াম দিচ্ছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ৩৫০কোটি টাকা প্রিমিয়াম দিয়েছে রাজ্য সরকার।’

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...