Saturday, April 4, 2026

বিহার থেকে নাশকতার চেষ্টা! শহরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক

Date:

Share post:

নীতীশ কুমারের বিহারে দুষ্কৃতীদের বাড় বাড়ন্তে লাগাম টানতে ব্যর্থ ডবল ইঞ্জিন সরকার। তার জেরে ক্রমশ বিপদে পড়ছে বাংলা। এবার খাস কলকাতায় গ্রেফতার গয়ার (Gaya) যুবক। তার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তাকে হেফাজতে নিয়ে কী উদ্দেশ্যে শহরে আগ্নেয়াস্ত্র নিয়ে সে এসেছিল, এবং কোথা থেকে সংগ্রহ করেছিল আগ্নেয়াস্ত্র (arms), জানার চেষ্টা চালাবে পুলিশ।

আনন্দপুর থানা (Anandapur police station) এলাকার পশ্চিম চৌবাগা এলাকায় গোপণ সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে হানা দেয় আনন্দপুর থানার পুলিশ। সেখানেই ছিল আফগান খান নামে এক যুবক। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সম্প্রতি বিহারের (Bihar) গয়ার বাসিন্দা আফগান কলকাতায় এসেছে। এরপরই সন্দেহের কারণে তল্লাশি চালানো হয় পুলিশের তরফে। তার থেকে একটি সেভেন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। পুলিশ আফগানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শহরের কোথাও কোনও নাশকতার ছক তার ছিল কি না, তারও অনুসন্ধান শুরু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...