Monday, April 13, 2026

জেলে ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়! ভর্তি করানো হল এসএসকেএমে

Date:

Share post:

প্রেসিডেন্সি জেলে ফের অসুস্থ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। নিয়ে যাওয়া হল এসএসকেএমে। জানা গিয়েছে, শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর। সেখানেই প্রথমে তাঁকে নেবুলাইজার দেওয়া হয়। পরে তাঁকে ভর্তি করে নেওয়া হয় ইমার্জেন্সি ওয়ার্ডের ৪০ নম্বর বেডে।

প্রসঙ্গত, আদালতে বার বার নিজের অসুস্থতার কথা জানিয়েছেন পার্থ। এমনকি জামিনের আবেদনের সময়ও তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হয়। তাঁর ‘রুটিন চেকআপ’ও করা হয় প্রতি মাসে। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার রাতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে এসএসকেএমে খবর পাঠানো হয়। দ্রুত সেখানকার চিকিৎসকদের জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছিল। কয়েকদিনের মধ্যেই ফের অসুস্থ পার্থ। প্রসঙ্গত, এদিনই ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি।

আরও পড়ুন- জেলে ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়! ভর্তি করানো হল এসএসকেএমে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...