Tuesday, March 31, 2026

ফাঁসির সাজা হলেই ডাক পড়বে তার, ‘মায়া নেই’ বলেই প্রস্তুত মহাদেব মল্লিক

Date:

Share post:

ভারতীয় আইনে সমাজের বিভিন্ন অপরাধীদের সর্বোচ্চ শাস্তি (capital punishment) ফাঁসি। আর সেই শাস্তি যখনই বাংলায় কারো হয় তখনই মনে পড়ে নাটা মল্লিকের কথা। নাটা মল্লিকের অবর্তমানে তাঁর ছেলে মহাদেব মল্লিক এখন এই কাজের দায়িত্বপ্রাপ্ত। যদিও বাংলায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির পর আর কোন ফাঁসির সাজা হয়নি। সোমবার শিয়ালদহ আদালতের (Sealdah Court) রায়ে সঞ্জয় রাইয়ের ফাঁসির শাস্তি হলে সেই রায় কার্যকর করতে প্রস্তুত মহাদেব। সঞ্জয়ের মত অপরাধীকে ফাঁসি (hang till death) দিতে তার হাত কাঁপবে না বলেও তিনি জানান।

কলকাতা পুলিশের (Kolkata Police) তদন্ত, সিবিআই (CBI) তদন্ত শেষে এই নারকীয় ঘটনার অপরাধী হিসেবে চিহ্নিত সঞ্জয় রাই। আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। বিচারক (Judge) অনির্বাণ দাস শনিবার মামলার পর্যবেক্ষণে জানান যে ৩ অপরাধে অপরাধী সঞ্জয় তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি (hang till death) হতে পারে। এরপরই আরো একবার তার ডাক পড়তে পারে বলে মনে করছেন মহাদেব মল্লিক। কলকাতা পুরসভার কর্মী জানান দায়িত্ব পেলে তা তিনি কার্যকর করবেন। বাবার শেখানো বিদ্যা প্রয়োগ করতে অসুবিধা হবে না।

তবে এই ঘটনা অন্য অনেক ঘটনার থেকে অনেকাংশে আলাদা। মহাদেব জানান, যিনি মারা গিয়েছেন তিনি ডাক্তার (deceased doctor) ছিলেন। ডাক্তার আমাদের কাছে ভগবান, কত লোকের প্রাণ বাঁচান। এরপরেও কি এইসব লোকের উপর আর মায়া (mercy) থাকে, প্রশ্ন তাঁর। ব্যক্তিগতভাবে তিনি সঞ্জয়ের ফাঁসির থেকেও কড়া সাজা কিছু সম্ভব হলে তারই পক্ষপাতি। যদিও দেশের আইন অনুযায়ী যে শাস্তি হবে এবং তার যে দায়িত্ব পড়বে তা পালন করতে তাঁর হাত কাঁপবে না, বুকও কাঁপবে না বলেই জানালেন তিনি।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...