Friday, March 13, 2026

যাবজ্জীবনে প্যারোলে বেরিয়ে যায়! আর জি কর-কাণ্ডে সর্বোচ্চ সাজার দাবি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আর জি কর মামলার সাজা ঘোষণা হওয়ার পরই আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যেখানে রাজ্য পুলিশের হাতে থাকা একের পর এক মামলায় ধর্ষক-খুনিদের ফাঁসির শাস্তি বের করে এনেছে রাজ্য পুলিশ (West Bengal Police)। সেখানে আর জি করের মতো ঘটনায় সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) মতো অপরাধীর যাবজ্জীবনের শাস্তি হলে অন্যান্য অনেক মামলার মতো সঞ্জয়ও প্যারোলে (parole) বেরিয়ে আসতে পারে বলে আশঙ্কা রাজ্যের মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে বিচারকের পর্যবেক্ষণে এই অন্যায়কে বিরলের মধ্যে বিরলতম নয় বলে উল্লেখেও নিজের অপছন্দের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারের রায়ের পরেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে (Calcutta High Court) যাওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সেই অসন্তোষই মালদহের (Maldah) সভায় ব্যক্ত করেন তিনি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, যাবজ্জীবন (life imprisonment) মানেটা কী? অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গিয়েছে। প্যারোলে বেরিয়ে যায়। অন্যায় করলে তাকে ক্ষমা করে দেব? এই কেসটায় আমি সত্যি শকড।

এই প্রসঙ্গেই নিজের আইনজীবী অভিজ্ঞতা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কুমারগঞ্জে পার্থ সিংহ বর্মণের উপর গুলি চলার ঘটনায় বালুরঘাট আদালতে (Balurghat Court) অন্যায়ের বিরুদ্ধে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের কথাও তুলে ধরেন তিনি। অথচ আর জি করের ঘটনায় বিচারক একে বিরলতম না বলায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি – যে এটা বিরলের মধ্যে বিরলতম নয় (rarest of the rare)! আমি মনে করি – হ্যাঁ এটা বিরল, স্পর্শকাতর ও অত্যন্ত জঘন্য অপরাধ। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায় আবার ক্রাইম করার চেষ্টা করবে। সেটাকে নিরাপত্তা দেওয়া আমাদের কাজ নয়।

মঙ্গলবার মালদহের (Maldah) সভা থেকে বাংলার উন্নয়নের জন্য বিভিন্ন মামলায় রাজ্য সরকারের লড়াইয়ের প্রসঙ্গে তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইভাবে রাজ্যে মা-বোনেদের সম্মান রক্ষার লড়াইয়ের উল্লেখ করে তিনি জানান, আপনারা দেখেছিলেন আর জি কর কেসে আমরা বলেছিলাম ফাঁসি (capital punishment) চাই। যদি কেউ দানবিক-পাশবিক হয়, তাহলে সমাজ কী মানবিক হতে পারে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

এই সমাজে পরিবর্তনের দিশা দিতেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে অপরাজিতা বিল (Aparajita Bill) আনা হয়েছে। যদিও কেন্দ্রের সরকার তাতে সই করতে দেরি করায় এখনও তা কার্যকর করা যায়নি বলে ফের একবার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আমরা অপরাজিতা বিল করেছি মা-বোনেদের স্বার্থে। আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করেনি এখনও কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর।

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...