Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শুরু হয়েছে রঞ্জিট্রফির ম্যাচ। প্রথম দিনের ম্যাচে বল হাতে দাপট বাংলার সুরজ সিন্ধু জসওয়ালের। একাই নেন ৬ উইকেট। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার রান ১ উইকেট হারিয়ে ৬। হরিয়ানা প্রথম ইনিংসে করে ১৫৭।

২) ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। প্রথম ম্যাচে ইংরেজদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় সূর্যকুমার যাদবের দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন হার্দিক পান্ডিয়া। গতকাল ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক। আর দুই উইকেট নিতেই রেকর্ড গড়েন ভারতের তারকা অলরাউন্ডার।

৩) ঘোরোয়া ক্রিকেটের ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। রঞ্জিট্রফির ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলতে নামেন রোহিত। মুম্বইয়ের সামনে জম্মু-কাশ্মীর। সেখানে খেলতে নেমে মাত্র ৩ রান করলেন ভারত অধিনায়ক। একই অবস্থা যশস্বী জসওয়ালেরও। ৪ রান করেন তিনি।

৪) শুক্রবার যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ অস্কার। দলের ফুটবলারদের চোট নিয়ে চাপ থাকলেও তিনি তা ভাবছেন না।

৫) আইপিএলের আগে চিন্তা একটু হলেও বেড়েছে কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের। রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে গিয়ে গোড়ালি মচকে গিয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। যন্ত্রণায় মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। এবারের নিলামে ভেঙ্কটেশকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় নিয়েছে কেকেআর। তিনি খেলতে না পারলে ধাক্কা খাবে কলকাতা।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...