Saturday, June 13, 2026

শোকজের জবাবে ক্ষমা চেয়ে চিঠি অশোকনগরের বিধায়ক নারায়ণের

Date:

Share post:

সভামঞ্চে অসৌজন্যমূলক আচরণের জেরে শোকজ। বৃহস্পতিবার, তার জবাব দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami)। তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে ওই চিঠি পাঠান তিনি। এর আগে মৌখিক ক্ষমা চেয়েছিলেন বলে সূত্রের খবর। কিন্তু তা গ্রাহ্য না হওয়ায় লিখিত দিলেন তিনি। তৃণমূল সূত্রে খবর, চিঠিতে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নারায়ণ। তবে, তাঁর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তার চূড়ান্ত করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও ভাইরাল (ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) হয়। সেখানে দেখা যায়,  উপস্থিত বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami) মঞ্চ থেকে দুই মহিলাকে কটুক্তি করছেন। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠে অশালীন আচরণ করেন তিনি। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সূত্রের খবর, বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূলের (TMC) রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) জানান, “নারায়ণ গোস্বামীর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। জেলা নেতৃত্বকে ওর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” এর পরেই তাঁকে শোকজ করে বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটি। নবান্নে তাঁকে কারণ দর্শানোর চিঠি দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিন, শোভনদেবকে চিঠি পাঠিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নারায়ণ। এ বারের মতো তাঁকে ক্ষমা করা হোক। ভবিষ্যতে তিনি এই ধরনের কাজ করবেন না বলেও চিঠিতে জানান অশোকনগরের বিধায়ক। দলীয় সূত্রে, খবর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সভানেত্রীই।

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...