Saturday, June 27, 2026

মোদি-যোগী সরকারের অপদার্থতায় মহাকুম্ভে মৃত্যুমিছিল, সুপ্রিম আদালতে দায়ের জনস্বার্থ মামলা

Date:

Share post:

প্রশাসনিক অপদার্থতা আর ব্যর্থতায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু। কিন্তু যতটা ভিড় ছিল আর যেভাবে দুর্ঘটনা ঘটেছে সেখানে কি মৃত্যু সংখ্যা এতটা কম হতে পারে, নাকি গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে চলেছে যোগী সরকার (Yogi Adityanath Government)? মহাকুম্ভে (Mahakumbh stampede incident) মৃত্যুমিছিল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দায় এড়াতে কখনও পুণ্যার্থীর সংখ্যা গণনায় ব্যস্ত আদিত্যনাথ প্রশাসন কখনওবা ষড়যন্ত্রের তত্ত্ব আওড়াচ্ছেন। দায়সারা শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এবার মহাকুম্ভে দুর্ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। কেন পর্যাপ্ত পরিকাঠামো নেই? কেন মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য? উত্তরপ্রদেশ সরকারকে কাঠগড়ায় তুলে শীর্ষ আদালতে দায়ের হলো জনস্বার্থ মামলা।

সূত্রের খবর বিশাল তিওয়ারি (Vishal Tiwari) নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন l তাঁর দাবি, মহাকুম্ভের দুর্ঘটনার রিপোর্ট তলব করে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক শীর্ষ আদালত। কোন কোন আধিকারিকের গাফিলতিতে এই দুর্ঘটনা তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি। কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার-সহ অন্য সব রাজ্যের সরকারকে পক্ষ হিসেবে এই মামলায় তুলে ধরা হয়েছে। মামলাকারীর বক্তব্য, আগামী দিনে কুম্ভের মতো বড় আয়োজনে যাতে সব রাজ্যের সরকার পর্যাপ্ত ব্যবস্থা, রাখেন জরুরিকালীন পরিস্থিতিতে সব সহায়তা মেলে এই সংক্রান্ত নির্দেশ দিক দেশের শীর্ষ আদালত।

এবারের মহাকুম্ভ মেলায় ভিআইপি তোষামোদে বেশি নজর দিতে দেখা গেছে যোগী সরকারকে। অথচ সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। এত বড় এক দুর্ঘটনা ঘটে যাওয়ার পর ‘বিলম্বিত বোধোদয়ের’ মত বৃহস্পতিবার সকাল থেকে হেভিওয়েট থেকে ভিআইপিদের গাড়ি প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বাতিল VVIP পাস। পাশাপাশি মেলা প্রাঙ্গণে কোন কোন গাড়ি প্রবেশ করতে পারবে সেই সংক্রান্ত গাইডলাইন জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...