Saturday, June 6, 2026

রাতের ইএম বাইপাসে রোমহর্ষক ঘটনা! গাড়ি তাড়া করে তরুণীকে ধারাল অস্ত্রের কোপ

Date:

Share post:

রাতের ইএম বাইপাসে রোমহর্ষক ঘটনা। তরুণীর গাড়িকে ধাওয়া করে এসে ধারালো অস্ত্রের কোপে খুনের চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় NRS হাসপাতালে ভর্তি আক্রান্ত তরুণী নারকেলডাঙার বাসিন্দা রোফিয়া শাকিল। ঘটনায় তিনজনকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ (Police)। অভিযুক্তরা পার্ক স্ট্রিট সংলগ্ন কলিন লেনের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।

আটক হওয়া তিনজনের মধ্যে একজন নাবালক। বাকি দুই অভিযুক্তের নাম ওয়াসিম আক্রম ও শাহজাদি ফারুখ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রোফিয়া একটি গাড়ি করে যাচ্ছিলেন। সেই গাড়িটি ধাওয়া করে এগিয়ে আসে ওয়াসিমদের গাড়ি। বাইপাস ধাবার কাছে সিগন্যালের কারণে গাড়ির গতি কমতেই অভিযুক্তদের গাড়ি পথ আটকায় তরুণীর গাড়ির। গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন রোফিয়া। ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা-সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। রোফিয়াকে দ্রুত উদ্ধার করে এনআরএসে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই নাবালকের বাবার সঙ্গে রোফিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আটক হওয়া মহিলা ওই নাবালকের মা। নাবালকের বাবা ফারাক আনসারির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- সর্বদল বৈঠকে মুখ পুড়ল সরকারের! এবার মোদি সরকারের বিরুদ্ধে সোচ্চার শরিক দলের সাংসদরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...