Sunday, June 7, 2026

মেলা থেকে সোজা মায়ানগরী, বলিউডে ডেবিউ মহাকুম্ভের ভাইরাল কন্যা মোনালিসার! 

Date:

Share post:

কবিগুরুর কৃষ্ণকলির হরিণীর মতো চোখের সঙ্গে মহাকুম্ভের মোনালিসার (Monalisa Bhonsle) দৃষ্টির মিল পেয়েছিলেন অনেকেই। কিন্তু তার জেরে ভাগ্যের চাকা যে এভাবে ঘুরে যাবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের ষোড়শী। গ্রামের অন্যদের সঙ্গে মেলায় মালা বিক্রি করতে গিয়েছিলেন, কিন্তু মহাকুম্ভ বদলে দিল মোনালিসা ভোঁসলের জীবন। ডাক এসেছে বলিউড থেকে। ছবির নাম ‘দি ডায়েরি অফ মণিপুর’(The Diary of Manipur) , পরিচালক সনোজ মিশ্র। অর্থাৎ এবার মহাকুম্ভ থেকে ডানা মেলে সোজা মায়ানগরীতে ‘ভাইরাল’ মোনালিসা।

সমাজমাধ্যম (Social media) অতি বিষম বস্তু, কখন যে কী থেকে কী হয়ে যায় আগে থেকেই কেউ টের পায় না। প্রত্যেকদিন কোনও না কোনও কনটেন্ট কারণ ছাড়াই ভাইরাল হয়, আবার হাজার চেষ্টা করেও নিউজফিডের শিরোনামে থাকতে পারেন না অনেকে। কিন্তু মোনালিসার গল্পটা একটু আলাদা। দীর্ঘদিন ধরেই নর্মদার তীরে কিলা ঘাটে ফুলের মালা বিক্রি করেন তিনি। তবে এবারের মহাকুম্ভের মেলায় এ বার প্রয়াগরাজে পুতির মালার পসরা সাজায় কিশোরী, যা বেশ কয়েকজন ভ্লগারের নজরে আসে। ফোকাস পয়েন্ট হয়ে দাঁড়ায় তাঁর চোখ। শুরু হয় ছবি তোলার পালা। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছয় যে মোনালিসার মুখ ওড়নায় ঢেকে তাঁকে সরিয়ে নিয়ে যান পরিজনেরা। ফলে যথারীতি কুম্ভমেলার ভাইরাল-কন্যার ব্যবসা লাটে ওঠে। কিন্তু এসবের মাঝেই শোনা যায় সিনেমায় ডাক পেয়েছেন ষোড়শী। প্রাথমিকভাবে তাঁর বিপরীতে আল্লু আর্জুনের মতো অভিনেতার নাম এলেও, এখন খবর বলিউডেই নিজের সিনে ক্যারিয়ার শুরু করতে চলেছেন মোনালিসা। মধ্যপ্রদেশের তাঁর গ্রামের বাড়িতে বলিউড পরিচালকের সঙ্গে ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। মনে করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করবেন সনোজ। তবে মোনালিসা বা তাঁর পরিবার এই নিয়ে একটি শব্দও খরচ করতে রাজি নন।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...