Wednesday, June 24, 2026

বারাকপুরের পুলিশ কমিশনার বদল, অলোক রাজোরিয়ার জায়গায় নতুন CP অজয় ঠাকুর

Date:

Share post:

বারাকপুরের পুলিশ কমিশনার বদল। অলোক রাজোরিয়ার (Alok Rajaria) জায়গায় নতুন কমিশনার হলেন অজয় ঠাকুর (Ajay Thakur)। DIG র‌্যাঙ্কের ওই অফিসার আগে বারাকপুর কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) ছিলেন। শনিবার, রাজ্য পুলিশে পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অজয়কুমার ঠাকুর (Ajay Thakur) এতদিন কারেকশনাল সার্ভিসের ডিআইজি ছিলেন। কিছু দিন বারাকপুরের কমিশনারের দায়িত্বও সামলেছেন। আলোক রাজোরিয়াকে সরিয়ে তাঁকেই ওই পদে আনা হল। রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিক করা হল রাজোরিয়াকে।

এদিকে রাজ্য পুলিশের এসপি ট্রাফিক রাজনারায়ণ মুখোপাধ্যায়কে স্টেট আর্ম পুলিশ ফোর্সের কমান্ডেন্ট করা হল।

নৈহাটিতে শুক্রবার এক তৃণমূল কর্মীকে নৃশংসভাবে থেঁতলে খুন করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হল অলোক রাজরিয়াকে। শনিবার থেকেই বারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব নেবেন অজয় ঠাকুর। যদিও নবান্নের তরফে এটিকে রুটিন বদলি হিসেবেই জানানো হয়েছে।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...